Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অশান্ত ভাটপাড়া, গুলি-বোমাবাজির অভিযোগ অর্জুন সিংয়ের বাড়ির সামনে, নিশানায় তৃণমূল

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা-গুলি চলার ঘটনায় একজন আহত হয়েছেন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি।

ফের অশান্ত ভাটপাড়া, গুলি-বোমাবাজির অভিযোগ অর্জুন সিংয়ের বাড়ির সামনে, নিশানায় তৃণমূল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 March 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া আছে ভাটপাড়াতেই (Bhatpara)। ফের অশান্তি ছড়িয়েছে অর্জুন সিং 'গড়ে' (Arjun Singh)। গুলি চলার অভিযোগে উত্তপ্ত হয় পরিস্থিতি। শুধু তাই নয়, বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা-গুলি চলার ঘটনায় একজন আহত হয়েছেন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলছেন। তাঁর কথায়, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন। 

এদিকে অর্জুন সিংয়ের পাল্টা দাবি, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। কারা কারা এই ঘটনায় জড়িত সে ব্যাপারে খতিয়ে দেখতেও বলেছেন পুলিশকে। যদিও অর্জুন মনে করেন, কাউকেই গ্রেফতার করা হবে না, কারণ পুলিশ এইসব ব্যাপারে নিষ্ক্রিয়। 

যিনি আহত হয়েছে তাঁর নাম সাদ্দাম বলে জানা গেছে। সূত্রের খবর, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিংয়ের ঘনিষ্ঠ এই আহত ব্যক্তি। তাঁর পায়ে গুলি লেগেছে। রাতের ঘটনা হলেও সকালে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। 


```