Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের পরও রাজ্যে থাকবে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী! হিংসা ঠেকাতে তৎপর কমিশন

ভোট ঘোষণার আগেই এবারে নজিরবিহীনভাবে বাংলায় এসেছিল  ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

ভোটের পরও রাজ্যে থাকবে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী! হিংসা ঠেকাতে তৎপর কমিশন

ভোটের পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

শেষ আপডেট: 24 May 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: ভোট ঘোষণার আগেই এবারে নজিরবিহীনভাবে বাংলায় এসেছিল  ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই শুরু। প্রথম দফার ভোট পর্ব থেকে পর্যায়ক্রমে বেড়েছে বাহিনীর সংখ্যা। শনিবার ষষ্ঠ দফা ভোটকে ঘিরে ৮ আসনের জন্য প্রায় ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন। নিরাপত্তার নিরিখে যা অতীতে এ রাজ্যের তো বটেই, সারা দেশের মধ্যেও নজিরবিহীন।

বিপুল সংখ্যক বাহিনী মোতায়েনের জেরে এবারে প্রথম পাঁচ দফা ভোটকে ঘিরে বড় ধরনের কোনও অশান্তির খবর নেই। বাকি দু'দফার ভোটও শান্তিপূর্ণভাবে মেটাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিশন। শুধু তাই নয়, কমিশন সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ভোটের পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 

সেই সংখ্যাটাও নেহাত কম নয়। কমিশনের একটি সূত্রের খবর, ভোটের পর প্রায় ৩২০ কোম্পানি রয়ে যাবে রাজ্যে। তাঁরা রাজ্যের সন্ত্রস্ত এলাকায় টহল দেবেন। সাধারণত ভোট মিটে যাওয়ার পর ৭ থেকে ১৫ দিন এলাকায় রাখা হয় কেন্দ্রীয় বাহিনী। এতদিন এটাই হয়ে এসেছে।

এবারে সেই প্রচলিত ধারণাতেও বদল আনতে চলেছে কমিশন। জানা যাচ্ছে, পরিস্থিতি বিচার করে ভোটের পর প্রয়োজনে আরও দেড় মাস রাজ্যের বিভিন্ন এলাকায় পাহারা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে শনিবারের ভোটকে ঘিরে নন্দীগ্রামের জন্য আরও ৪ কোম্পানি ফোর্স বৃদ্ধি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে বিজেপির এক মহিলা কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তারই জেরে এই ফোর্স বৃদ্ধি বলে জানা যাচ্ছে। 

এদফার ভোটে কাঁথি ও তমলুকের ভোটের জন্য ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানিয়েছিল কমিশন। 


```