Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলবন্দি মহিলারা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন, হাইকোর্টের পর এবার তদন্তে জাতীয় মহিলা কমিশন

জেলবন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু বাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত শুক্রবার সুপ্রিমকোর্টও স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে।

জেলবন্দি মহিলারা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন, হাইকোর্টের পর এবার তদন্তে জাতীয় মহিলা কমিশন

শেষ আপডেট: 13 February 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু বাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত শুক্রবার সুপ্রিমকোর্টও স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে।

জেলের অভ্যন্তরের মহিলাদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনও। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের ঘটনার তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশন। এ ব্যাপারে দমদম সংশোধনাগারের মহিলা কয়েদিদের সঙ্গে কথাও বলেছেন কমিশনের সদস্যরা। সূত্রের খবর, এব্যাপারে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও কথা বলেছেন মহিলা কমিশনের প্রতিনিধিরা।

ঘটনার সূত্রপাত, পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলি নিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ করেন আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, সংশোধনাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন একাধিক মহিলা বন্দি। আদালত জানতে পারে, সম্প্রতি রাজ্যের জেলগুলিতেই ১৯৬টি শিশুর জন্ম হয়েছে। বিষয়টি শোনা মাত্রই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ বেঞ্চে মামলাটি স্থানান্তর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

তাপস ভঞ্জ আদালতে এও জানান, তিনি জেলবন্দি মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন বেশিরভাগই কারাগারের কর্মীদের ব্যবহারে খুশি নন। তিনি এও অভিযোগ করেন, রাজ্য বা জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট জমা পড়েনি।

 হাইকোর্টের ওই খবর প্রকাশ্যে আসতে সাধারণ মানুষের মধ্যে তো বটেই, প্রশাসনের অন্দরেও শোরগোল তৈরি হয়। তারপরই তদন্তে নামে জাতীয় মহিলা কমিশন। সম্প্রতি কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যের একাধিক সংশোধনাগারে পৌঁছে মহিলা কারারক্ষীদের সঙ্গে কথাও বলেন।

যদিও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বক্তব্য, এই ধরনের কোনও অভিযোগ তাঁর  জানা নেই। মন্ত্রীর ব্যাখ্যা, " রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার রয়েছে। সেখানে আবাসিকরা তাঁদের পরিবারের সঙ্গে থাকেন। ফলে যে ঘটনার কথা বলা হচ্ছে, সেগুলি সেখানে ঘটেছে কি না, সেটাও দেখা প্রয়োজন।"


```