Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর পরে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি যৌথমঞ্চের, নবান্নের পাশাপাশি রাজভবনেও ঘেরাও অবস্থান

পুজোর পরে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি যৌথমঞ্চের, নবান্নের পাশাপাশি রাজভবনেও ঘেরাও অবস্থান

শেষ আপডেট: 11 October 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া ডিএ এর দাবিতে পুজোর পরে লাগাতার ধর্মঘটে নামার ডাক দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। বকেয়া ডিএ-সহ চারদফা দাবিতে মঙ্গলবার থেকে দু’দিনের কর্মবিরতিতে নেমেছিলেন আন্দোলনকারীরা।

বুধবার বিকেলে কর্মসূচি শেষে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আদালত বাদে সর্বত্রই পেন ডাউন হয়েছে। অবিলম্বে ডিএ সহ বকেয়া দাবি না মিটলে পুজোর পরে লাগাতার ধর্মঘটের জন্য সরকার যেন প্রস্তুত থাকে।” এবার রাজভবন এব নবান্নের সামনে টানা অবস্থানে বসারও হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সম্প্রতি ১০০ দিনের বকেয়া পাওনার দাবিতে রাজভবনের সামনে টানা ৫দিন ধর্নায় বসেছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে সংগ্রামী যৌথমঞ্চের অভিযোগ, “বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী আন্দোলন বা গণ আন্দোলনকে ১৪৪ ধারা দেখিয়ে আটকে দেওয়া হয়। অথচ রাজভবনের মতো হাই সিকিউরিটি জোনে দিনের পর দিন ধর্না অবস্থান চললো। তাই আমরা ঠিক করেছি পুজোর পরে রাজভবনের দক্ষিণ গেটে এবং নবান্নে আমাদের লাগাতার ধর্না অবস্থান চলবে। দাবি না মানা পর্যন্ত এই অবস্থান চলবে।”

এই বিষয়ে কলকাতা পুলিশ, রাজ্য সরকার এবং রাজভবনকে সংগ্রামী যৌথমঞ্চের তরফে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, “এক রাজ্যে একই বিষয়ে পৃথক পৃথক নিয়ম আমরা বরদাস্ত করব না।”

পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়া আটকাতে তাদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য। এবিষয়েও বড় প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথমঞ্চের বক্তব্য, “পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরির জন্য সম্প্রতি পোর্টাল তৈরি করেছে রাজ্য। তাতে প্রায় ১৫ লক্ষ আবেদন জমা পড়েছে। আমাদের প্রশ্ন, যে রাজ্যে ৬ লক্ষ শূন্যপদ সেই রাজ্যের মানুষকে কেন অন্য রাজ্যে ধান কুটতে যেতে হবে।”


```