Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মীনাক্ষী এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও, আগেই জায়গা পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে

এবার ১৫ জনের রাজ্য সম্পাদক মণ্ডলীতে মীনাক্ষীকে নিয়ে মহিলা সদস্যা সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। 

মীনাক্ষী এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও, আগেই জায়গা পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে

মীনাক্ষী মুখোপাধ্যায়।

শেষ আপডেট: 21 April 2025 22:39

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ব্রিগেডের বক্তা তালিকায় তাঁর নাম না থাকায় কর্মীদের অনেকেই কিছুটা হতাশ হয়েছিলেন। তবে এক লহমায় কর্মীদের মধ্যে তৈরি হল বাড়তি উন্মাদনা। কারণ, সিপিএমের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) পর এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও (state secretariat) জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।

দলীয় সূত্রের খবর, সোমবার দলের সাধারণ সম্পাদক এমএ বেবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ১৫ সদস্যের নতুন সম্পাদকমণ্ডলী গঠন করা হয়েছে। সেখানে নতুন সদস্য হিসেবে আনা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেনকে।

আগের মেয়াদে রাজ্য সম্পাদক মণ্ডলীতে ছিলেন বাঁকুড়ার অমিয় পাত্র এবং উত্তরবঙ্গের জীবেশ সরকার। বয়স জনিত কারণে এবারে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন এই দুই নেতা। স্বাভাবিকভাবে রাজ্য সম্পাদক মণ্ডলীতে ওই দুটি আসন খালি ছিল। সেখানেই জায়গা পেলেন মীনাক্ষী ও হোসেন। 

মীনাক্ষীকে অন্তর্ভুক্ত করার সূত্রে রাজ্য সম্পাদক মণ্ডলীতে সিপিএমের মহিলা সদস্য সংখ্যাও বাড়ল। এতদিন রাজ্য সম্পাদক মণ্ডলীতে একমাত্র মহিলা সদস্যা হিসেবে ছিলেন দেবলীনা হেমব্রম। এবার ১৫ জনের রাজ্য সম্পাদক মণ্ডলীতে মীনাক্ষীকে নিয়ে মহিলা সদস্যা সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। 

প্রসঙ্গত, মীনাক্ষী ছাড়া এবারে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে চারজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কননীকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক। অন্যদিকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। বয়সের কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে।

আগে বাংলার ১৩ জন সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটিতে। এবার ৩ জন বাদ পড়ার পর নতুন করে পাঁচজন ঢুকেছেন। তাই ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বাংলার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। যেমন রাজ্য সম্পাদক মণ্ডলীতে ১৫ সদস্যের মধ্যে এখন বর্ধমানের সদস্য সংখ্যা তিন!


```