Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনার পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, ধীরে ধীরে ছন্দে ফিরছে নলপুর

শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ২৬-এর বি চেঞ্জিং পয়েন্টে দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, ধীরে ধীরে ছন্দে ফিরছে নলপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 10 November 2024 00:12

দ্য ওয়াল ব্যুরো: মিডল লাইন থেকে চ্যুত হয়ে যাওয়া বগি সরিয়ে দেবার পর, ৩টে ৫০ মিনিট নাগাদ ওই মিডিল লাইন দিয়ে রাঁচি হাওড়া এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আপ এবং ডাউন লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

আপ লাইনে ট্রেন চলাচলে কিছুটা স্বাভাবিক হলেও ধীর গতিতে চলছে লোকাল সহ দূরপাল্লার ট্রেন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ২৬-এর বি চেঞ্জিং পয়েন্টে দুর্ঘটনা ঘটে। 

ডাউন মেন লাইনে সিগনাল থাকা সত্বেও কীভাবে পর পর ৪ টি বগি মিডিল লাইনে উঠে যায়? ২০০ থেকে ২৫০ মিটার পর্যন্ত রেল লাইনের স্লিপারের উপর দিয়ে চাকা ঘসরাতে থাকে।

দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক সূত্রের খবর সেই সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার। পাইলটের নজরে আসতেই ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেন। LHB কোচ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। ডাউন মেন লাইনে দুর্ঘটনার ফলে লাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দ্রুত গতিতে চলছে ট্র্যাক মেরামতির কাজ।

রেল সুত্রে খবর, ট্র্যাক সরানোর পরই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।


```