Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘হোলি’র হিন্দুত্বে কালি লেগেছে! সুইগি, সার্ফ-এক্সেলের পর এবার কাঠগড়ায় ভারত ম্যাট্রিমনি

দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট ভারত ম্যাট্রিমনি (Bharat matrimony) গত বুধবার হোলি উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন বের করলে নানান কটূক্তির মুখে পড়তে হয় তাঁদের। নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে তারা হোলি (Holi) এবং আন্তর্জাতিক নার

‘হোলি’র হিন্দুত্বে কালি লেগেছে! সুইগি, সার্ফ-এক্সেলের পর এবার কাঠগড়ায় ভারত ম্যাট্রিমনি

শেষ আপডেট: 10 March 2023 08:13

দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট ভারত ম্যাট্রিমনি (Bharat matrimony) গত বুধবার হোলি উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন বের করলে নানান কটূক্তির মুখে পড়তে হয় তাঁদের। নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে তারা হোলি (Holi) এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন শেয়ার করে যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলার মুখ রঙে ভর্তি। বাড়ি এসে বেসিনের সামনে দাঁড়িয়ে সে কিছু একটা ভাবতে থাকে। তারপর মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই দেখা যায় ওই মহিলার চোখের কোণে কালো দাগ। সারা মুখে ছোট বড় ক্ষতর চিন্হ। দেখে বোঝা যাচ্ছে, মহিলাটি কোনও অত্যাচারের শিকার।

দেখুন ভিডিও -

https://twitter.com/bharatmatrimony/status/1633468911772651520

নীচে লেখা, কিছু রং বা দাগ জলে ধুয়ে গেলেও সব দাগ ধুয়ে যায় না। বার্তা হিসেবে ভারত ম্যাট্রিমনি বলতে চেয়েছিল, এই হোলির উৎসবে যেন মহিলাদেরও নিরাপত্তার কথা মাথায় রাখা হয়। পাবলিক প্লেসে মহিলাদের অনেক হয়রানির মুখে পড়তে হয়। সেই কথা ভেবে এবং তাঁদের সম্মান দিয়েই যেন রং খেলা হয়। বিজ্ঞাপনটি ভাইরাল হতেই অনেক সমালোচনার মুখে পড়তে হয় কোম্পানিকে। অনেকে বলেন, হিন্দুদের একটি উৎসবের সঙ্গে মেয়েদের হয়রানির প্রসঙ্গ জড়ানোর কোনও মানে নেই। কটাক্ষ করে বলা হয়, ভারত ম্যাট্রিমনি হয়তো আর হিন্দু গ্রাহক চায় না। আবার অনেকের মন্তব্য, উৎসবের সময় এরকম বিতর্কমূলক বার্তা ছড়ানো উচিত না।

এর আগে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগিও তাদের একটি বিলবোর্ড নিয়ে এই ধরনের বিতর্কের মুখে পড়ে । সে বিজ্ঞাপনে বলা হয়েছিল, হোলির দিন লোকজনের মাথায় ডিম না মেরে সেটা কাউকে খেতে দিলে ভালো হয়। ঠিক একেইভাবে ২০১৯ সালের সার্ফ এক্সেলের হোলি উৎসব উপলক্ষ্যে বের করা একটি বিজ্ঞাপনকে কটূক্তির শিকার হতে হয়েছে কেবলমাত্র সেখানে হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা প্রচার করার জন্য।

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মা ডোবারম্যান ও তিন ছানা, এক মাস ধরে বন্দি ছিল বেসমেন্টে


```