Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অযোধ্যায় ভূমিপূজনে অন্যদের মতোই ফোনে আমন্ত্রণ জানানো হবে আডবাণী, যোশীকে, জানাল ট্রাস্ট

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে মনে হয়েছিল, অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন যজ্ঞে নিমন্ত্রণই পাবেন না প্রবীণ দুই বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলিমনোহর যোশী। কিন্তু শনিবার বিকালে জানা যায়, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আমন্ত্রণ জানাবে তাঁদেরও।

অযোধ্যায় ভূমিপূজনে অন্যদের মতোই ফোনে আমন্ত্রণ জানানো হবে আডবাণী, যোশীকে, জানাল ট্রাস্ট

শেষ আপডেট: 1 August 2020 12:55

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে মনে হয়েছিল, অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন যজ্ঞে নিমন্ত্রণই পাবেন না প্রবীণ দুই বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলিমনোহর যোশী। কিন্তু শনিবার বিকালে জানা যায়, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আমন্ত্রণ জানাবে তাঁদেরও। ন'য়ের দশকে রামমন্দির আন্দোলনের পুরোধা লালকৃষ্ণ আডবাণীকে অন্যদের মতোই ফোনে আমন্ত্রণ জানানো হবে। যোশীও ফোনেই আমন্ত্রণ পাবেন। ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানোর দায়িত্বে আছেন চম্পত রাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাস্ট গঠিত হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এদিন জানান, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যা ঘটেছিল, তার জন্য তাঁরা আদৌ অনুতপ্ত নন। ওই দিন করসেবকরা বাবরি মসজিদ ধ্বংস করেছিল। উমা ভারতী ও কল্যাণ সিং জানিয়েছেন, তাঁরা ভূমিপূজন অনুষ্ঠানে যাবেন। ওই অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত সপ্তাহে লখনউয়ে বিশেষ সিবিআই আদালতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অযোধ্যায় মসজিদ ধ্বংসের মামলার শুনানি হয়। ৯২ বছরের আডবাণী সেদিন সাড়ে চার ঘণ্টা ধরে ১ হাজারের বেশি প্রশ্নের জবাব দেন। তাঁর কৌঁসুলি জানান, প্রবীণ নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিশেষ সিবিআই আদালতে যোশীর বয়ানও রেকর্ড করা হয়। তিনি বলেন, যাঁরা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তাঁর বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী বলেন, আদালত কী রায় দিল তাতে তাঁর কিছু যায় আসে না। তাঁর কথায়, "আমাকে কোর্টে ডেকে পাঠানো হয়েছিল। যা সত্যি, সেকথাই আমি বলেছি। বিচারক কী রায় দিলেন, তাতে আমার কিছু যায় আসে না।"

```