Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পাওয়ার কাট, হাসপাতালে মৃত্যু ৩ কোভিড রোগীর

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যা ছ'টায় ভোপালের হামিদিয়া হাসপাতালে লোডশেডিং হয়। হাসপাতালে জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য জেনারেটর বসিয়েছিল পূর্ত দফতর। কিন্তু সেই জেনারেটর কাজ করেনি। এক ঘণ্টা ধরে লোডশেডিং চলে। তার মধ্যে তিনজন কোভিড রোগী মা

পাওয়ার কাট, হাসপাতালে মৃত্যু ৩ কোভিড রোগীর

শেষ আপডেট: 12 December 2020 15:05

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যা ছ'টায় ভোপালের হামিদিয়া হাসপাতালে লোডশেডিং হয়। হাসপাতালে জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য জেনারেটর বসিয়েছিল পূর্ত দফতর। কিন্তু সেই জেনারেটর কাজ করেনি। এক ঘণ্টা ধরে লোডশেডিং চলে। তার মধ্যে তিনজন কোভিড রোগী মারা যান। ওই মাল্টিস্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, পাওয়ার কাটের জন্য কারও মৃত্যু হয়নি। একটি সূত্রে জানা যায়, পাওয়ার কাটের পরে দু'জন অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। কয়েক মিনিটের জন্য ভেন্টিলেটর বন্ধ হয়ে গিয়েছিল। মৃতদের একজনের নাম আকবর খান। তাঁর বয়স হয়েছিল ৬৭। তিনি দু'বার কংগ্রেসের কাউন্সিলার হয়েছিলেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পিডব্লুডি-র সাব ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। কেন জেনারেটর কাজ করল না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। হাসপাতালে ৩৯০ টি বেড আছে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছে ১৫০ টি বেড। শুক্রবার ইনটেনসিভ কেয়ারে ৫৭ জন রোগী ছিলেন। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং বলেন, "হাসপাতালে খুব গুরুতর গাফিলতি হয়েছে। সেখানে জেনারেটার চালানোর জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছিল। ডিজেলও ছিল যথেষ্ট পরিমাণে। পাওয়ার কাটের পরে প্রথমে জেনারেটর কাজ করছিল। ১০ মিনিট পরে তা থেমে যায়।" মন্ত্রী জানান, পিডব্লুডি-র যে মন্ত্রীকে জেনারেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সাসপেন্ড হয়েছেন। মুখ্যমন্ত্রী পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, পাওয়ার কাটের জন্য কেউ মারা যায়নি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, "মধ্যপ্রদেশ সরকারের এই ঘটনার দায় নেওয়া উচিত। শুধু কর্মচারীদের ওপরে দায় চাপিয়ে লাভ হবে না।" শনিবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৩০ কোটি ভারতবাসীকে করোনার টিকার ডোজ জেওয়া হবে প্রথম ধাপেই। প্রত্যেককে দুটি করে ডোজ দিলেও কম করে ৬০ কোটি টিকার ডোজ দরকার। এই বিপুল উৎপাদনের পরিকাঠামো তৈরি হয়ে গেছে বলেই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। টিকা সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড-স্টোরেজের ব্যবস্থাও পাকা। আর ৬-৮ মাসের মধ্যে সমস্ত রাজ্যের কোল্ড-চেনের প্রস্তুতি শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ ভ্যাকসিন গ্রুপের প্রধান ভিকে পল জানিয়েছেন, টিকা সংরক্ষণের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ ২-৮ ডিগ্রি সেলসিয়াস (৩৮ থেকে ৪৮ ডিগ্রি ফারেনহাইট)তাপমাত্রায় কোল্ড-স্টোরেজগুলো তৈরি রাখা হয়েছে। পল বলছেন, দেশের যে টিকাগুলোতে আশা জাগছে তার মধ্যে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জাইদাস ক্যাডিলার জ়াইকভ ডি এবং রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা সংরক্ষণের জন্য এই স্বাভাবিক তাপমাত্রাই দরকার। এর চেয়ে বেশি ঠান্ডায় এই টিকাগুলো রাখার দরকার পড়ে না। তাই কোল্ড-চেনগুলো সেভাবেই তৈরি হয়েছে।

```