Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে ভোট ঘোষণা হতেই একের পর এক পঞ্চায়েত অফিসে আগুন

দ্য ওয়াল ব্যুরো : গত ১৬ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার শালীন কাবরা ঘোষণা করেন, রাজ্যে পঞ্চায়েত ভোট হবে ১৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। মোট নদফায় ভোট হবে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণ হবে। এই ঘোষণার পরেই

কাশ্মীরে ভোট ঘোষণা হতেই একের পর এক পঞ্চায়েত অফিসে আগুন

শেষ আপডেট: 22 September 2018 09:26

দ্য ওয়াল ব্যুরো : গত ১৬ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার শালীন কাবরা ঘোষণা করেন, রাজ্যে পঞ্চায়েত ভোট হবে ১৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। মোট নদফায় ভোট হবে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণ হবে। এই ঘোষণার পরেই কাশ্মীর জুড়ে শুরু হয়েছে অশান্তি। একের পর এক পঞ্চায়েত ভবনে আগুন লাগানো হয়েছে। মূলস্রোতের একাধিক দল জানিয়ে দিয়েছে, নির্বাচনে অংশগ্ৰহণ করবে না। ভোট ঘোষণার পরদিনই দক্ষিণ ও মধ্য কাশ্মীরের অন্তত আটটি জায়গা থেকে পঞ্চায়েত অফিস পোড়ানোর খবর পাওয়া যায়। প্রথমে ত্রাল অঞ্চলে একটি অফিসে আগুন দেওয়া হয়। প্রায় একই সময়ে শোপিয়ানের নাজিমপুরা থেকেও পঞ্চায়েত অফিসে আগুন লাগানোর খবর আসে। পুলিশ জানিয়েছে, এসব দুষ্কৃতীদের কাজ। অনেক জায়গায় মানুষ নিজেরাই আগুন নিভিয়েছেন। ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি-র মতো দল জানিয়েছে, তারা নির্বাচনে অংশগ্ৰহণ করবে না।  কারণ সংবিধানের ৩৫ এ ধারা নিয়ে সরকার অবস্থান স্পষ্ট করেনি।  ৩৫ এ ধারায় কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের কয়েকটি বিশেষ সুবিধা দেওয়া আছে। ওই ধারা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়েছিল। ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলির অভিযোগ, এক্ষেত্রে সরকার স্পষ্ট করে ওই ধারার পক্ষে মতপ্রকাশ করেনি। কংগ্রেস প্রথমে বলেছিল, রাজ্যের পরিস্থিতি এখন নির্বাচনের অনুকূল নয়। কিন্তু পরে ভোটে লড়বে জানিয়েছে।

```