দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের পর এ বার দাম বাড়লো রান্নার গ্যাসের।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই নাগাড়ে বাড়ছিল জ্বালানি তেলের দাম। এ বার সেই তালিকায় যুক্ত হলো গ্যাস সিলিন্ডার। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৯৬.৬৫ টাকা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ৫০ টাকা বেড়ে হয়েছে ৭২৩.৫০ টাকা। ৭৯ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ১২৯১ টাকা।
দেশের প্রথম ৪ টি মহানগরীর মধ্যে কলকাতাতেই ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি। দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৩.৫৫ টাকা, মুম্বইয়ে ৪৯১.৩১ টাকা ও চেন্নাইতে ৪৮১.৮৪ টাকা।