
শেষ আপডেট: 24 June 2019 08:02
উত্তরপ্রদেশের সরকার সেখানকার পর্যটন শিল্প এবং উদ্যানপালন বিভাগের সাথে যৌথভাবে এই আম উৎসবের আয়োজন করেছে। দেশের শেষ লোকসভা নির্বাচনের সময়ে অভিনেতা অক্ষয় কুমার নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎকার নেন। সেখানেই মোদী তাঁর আমের প্রতি ভালবাসার কথাও জানান। তারপর থেকেই আম ব্যবসায়ীরা সে কথাও মাথায় রেখেছিলেন। এবার তো উৎসবেই রয়ে গেলেন মোদী। দু দিনের এই উৎসবের ফিতে কেটে উদ্বোধন করেছেন, উত্তরপ্রদেশের বনমন্ত্রী দারা সিং চৌহান। সঙ্গে ছিলেন সেখানকার রাজ্যপাল রাম নায়েকও।
কদিন আগেও রাজস্থানের বানস্বারাতে এমনই একটি আমের উৎসব হয়েছিল। সেখানে প্রায় ৪৬ রকমের আম রাখা ছিল। তবে সেখানে মোদীর দেখা পাওয়া যায়নি। এবারের এই ‘ম্যাঙ্গো ফেস্টিভাল’ তাই লাইমলাইটে।