Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার হুঁশিয়ারির পরই সুর নরম বাবুনের! দিদির কথা আশীর্বাদ হিসেবে নিচ্ছি, ভোটে লড়ব না

দিদি যে তাঁর দিকে আর ফিরেও তাকাবেন না এটা বুঝতে পেরেই সুর নরম করে ফেললেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মাথা থেকে ঝেড়ে ফেললেন হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ভাবনা। 

মমতার হুঁশিয়ারির পরই সুর নরম বাবুনের! দিদির কথা আশীর্বাদ হিসেবে নিচ্ছি, ভোটে লড়ব না

শেষ আপডেট: 13 March 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: দিদি যে তাঁর দিকে আর ফিরেও তাকাবেন না এটা বুঝতে পেরেই সুর নরম করে ফেললেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মাথা থেকে ঝেড়ে ফেললেন হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ভাবনা। 

বুধবার সকালেই বোমা ফাটিয়েছিলেন বাবুন । টিকিট পাননি, তাই হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ। এ কথা জানতে পেরেই  উত্তরবঙ্গে ভরা সাংবাদিক বৈঠকেই ভাইয়ের আচরণে তীব্র বিরক্তি প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না। ওঁর সঙ্গে আমাদের পরিবারের আর কোনও কোনও যোগ নেই।"

বাবুনকে লোভী আখ্যা দিয়ে মমতা এও বলেন, "যাঁরা লোভী, আমি তাঁদের পছন্দ করি না। অনেক কষ্ট করে ছোট ভাই-বোনদের মানুষ করেছি আমি। কিন্তু ওকে মানুষ করতে পারিনি। আমার পরিবারে ৩২ জন সদস্য আছেন। সবাই ওর উপর ক্ষুব্ধ, প্রত্যেকবার ভোটের সময় অশান্তি করে। আজ থেকে আমি শুধু নয়, মা মাটি মানুষের সঙ্গে ওর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। ভাই বলে পরিচয় দেবেন না। নো রিলেশন, সব সম্পর্ক ছিন্ন করলাম।"

দিদি যে তাঁর উপর বেজায় বিরক্ত হয়েছেন কানে যেতে সময় লাগেনি।  এরপরেই ১০ মিনিটের মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বললেন, "দিদি আমার অভিভাবক। দিদির কথা আমি আর্শীবাদ হিসেবে নিচ্ছি।"  একই সঙ্গে বাবুন আরও জানান, নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।

হাওড়ায় প্রার্থী  হতে না পেরে বাবুন বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখতে শুরু করে বলে অভিযোগ। এই খবর চাপা থাকেনি। পরে নিজের ক্ষোভের কথা জানিয়ে বাবুন বলেন, "দল সুবিচার করেনি। সুবিচার পেতে হাওড়া থেকে নির্দল হিসেবে ভোটে লড়ব।"

এরপরই বাবুনকে ত্যাজ্য করার ঘোষণা করেন মমতা। টানা ৫ মিনিট ধরে নিজের ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। এরপরই  নিজের পুরনো অবস্থান বদলে বাবুন জানিয়ে দেন, নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চান না তিনি।


```