Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'চোখে সব ঝাপসা দেখাচ্ছে!' মধ্যপ্রদেশের পর মালদহে 'কার্বাইড গান' বাজিতে জখম ১০

দীপাবলির উৎসবে বিপত্তি! মধ্যপ্রদেশের পর মালদহেও ‘কার্বাইড গান’-এর বাজিতে চোখে গুরুতর চোট পেল অন্তত ১০ জন। চিকিৎসকদের আশঙ্কা, বিস্ফোরণের জেরে অনেকেরই দৃষ্টিশক্তি চিরতরে হারাতে পারে।

'চোখে সব ঝাপসা দেখাচ্ছে!' মধ্যপ্রদেশের পর মালদহে 'কার্বাইড গান' বাজিতে জখম ১০

কার্বাইড গান (সংগৃহীত ছবি)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 October 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে কার্বাইড গান (বাজি) পোড়াতে গিয়ে চোখ নষ্ট হয়েছে ১৪ শিশুর। সেনিয়ে রীতিমতো হইচই পড়েছে দেশে। এবার একই ধরনের খবর উঠে এল এরাজ্যের মালদহ থেকে। কার্বাইড গান ফাটাতে গিয়ে অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, চোখের দৃষ্টি হারানোর পথে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

শুক্রবার শহরের এক চক্ষু বিশেষজ্ঞর কাছে চোখ দেখাতে এসেছিলেন এক কিশোর। গাজোলের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। সে জানায়, গ্রামে এক সহপাঠী কার্বাইড বন্দুক বানানোর চেষ্টা করছিল। আগুন ধরার সময় ভুলবশত কার্বাইডের অংশ তার চোখে লেগে যায়। হুবহু একইভাবে আক্রান্ত হয়েছে হবিবপুরের এক যুবকও। তার কথায়, 'আমাদের গ্রামের ছেলে কার্বাইড গান বানিয়েছিল। আগুন ধরে যাওয়ায় হাত লেগেছিল, আর তা চোখে লেগে ঝাপসা দেখছি, সমস্যা হচ্ছে।

মালদহের এক চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, ক্যালসিয়াম কার্বাইড এবং জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। এ গ্যাসের জেরে বিস্ফোরণ ঘটে। চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা থাকে। বিস্ফোরণে ছিটকে বেরোনো ধাতব বা প্লাস্টিকের টুকরো চোখের রেটিনা পুড়িয়ে দেয়, যা অনেক সময় স্থায়ী ক্ষতি করে।'

দুপুরে সোশ্যাল মিডিয়ায়‘কার্বাইড গান’-এর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বাড়িতেই এই ধরনের বাজি বানাতে শুরু করেছে। এরফলে তিন দিনে মধ্যপ্রদেশে ১২২-এরও বেশি শিশু জখম হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের বাজি সরাসরি চোখের ক্ষতি করছে এবং শিশুদের জন্য খুবই বিপদজনক।

শহরের চিকিৎসকেরা সতর্ক করেছেন, দীপাবলিতে আতশবাজি যেমন আনন্দের, তেমনি সামান্য ভুলে সব আনন্দ মিলিয়ে যেতে পারে। তাই এসব এড়িয়ে যাওয়াই ভাল।


```