Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টুইন টাওয়ারের পর সন্তোষ মিত্র স্কোয়ার, ভিড়ের চাপে বন্ধ 'লালকেল্লা'র লাইট অ্যান্ড সাউন্ড

দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীতে ছন্দপতন। কল্যাণীর (Kalyani) আইটিআই মোড়ের টুইন টাওয়ারের (Twin Tower) পর এবার খাস কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। প্রবল ভিড়ের (crowd) চাপে বন্ধ (stopped) করে দিতে হল মণ্ডপের লাইট অ্যান্ড সাউন

টুইন টাওয়ারের পর সন্তোষ মিত্র স্কোয়ার, ভিড়ের চাপে বন্ধ 'লালকেল্লা'র লাইট অ্যান্ড সাউন্ড

শেষ আপডেট: 3 October 2022 07:29

দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীতে ছন্দপতন। কল্যাণীর (Kalyani) আইটিআই মোড়ের টুইন টাওয়ারের (Twin Tower) পর এবার খাস কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। প্রবল ভিড়ের (crowd) চাপে বন্ধ (stopped) করে দিতে হল মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো (light and sound show)।

কলকাতার নামিদামী পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হল সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের পুজো। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই পুজোর মূল উদ্যোক্তা। লেবুতলা পার্কের পুজোর এই বছরের থিম 'স্বাধীনতার অমৃত মহোৎসব।' দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয়-বাদল-দীনেশ, মহাত্মা গান্ধীর সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর জীবনী লেজার শো লাইট অ্যান্ড সাউন্ড-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে লালকেল্লার আদলে তৈরি মণ্ডপে। আর সেই কারণেই এই বছর দর্শনার্থীদের ঢল নেমেছে লেবুতলা পার্কের পুজোয়। সেই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ। অবস্থা এমনই, যে, সপ্তমীর রাত ১০.৩০ নাগাদ বন্ধ করে দিতে হল এবারের পুজোর মূল আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর সপ্তমীর রাতেই আবার চালু করে দেওয়া হয় লাইট অ্যান্ড সাউন্ড শো।

এই ঘটনায় অবশ্য তৃণমূল প্রশাসনের দিকে আঙুল তুলেছেন সজল ঘোষ। তাঁর দাবি, 'পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা তাদের ব্যর্থতা। আসলে তৃণমূল নেতাদের পুজোয় ভিড় নেই। সেখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে না। এবারে লেবুতলা পার্ক একা, বাকি সব ফাঁকা।' হিংসা থেকেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে এসব করছে বলে দাবি তাঁর। যদিও সজল ঘোষের এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, এসব কথাবার্তা হাস্যকর। সব জায়গাতেই ঠাসা বের হচ্ছে। এর আগেও ভিড়ের চাপে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিতে হয়েছিল। এর মধ্যে যে কোনও রাজনীতি নেই তা স্পষ্ট করে দিয়েছেন কুণাল।

প্রসঙ্গত, ষষ্ঠীর রাতেই প্রবল বৃষ্টিতে শর্ট সার্কিটের ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল শহরতলির পুজোর অন্যতম আকর্ষণ কল্যাণী আইটিআই মোড়ের টুইন টাওয়ারের আদলে তৈরি মন্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো। যদিও দর্শনার্থীদের কথা ভেবে সপ্তমী থেকেই আবার চালু করা হয় তা।

কলকাতার রাস্তায় জনজোয়ার! উত্তর থেকে দক্ষিণ প্রবল যানযট, বৃষ্টি নিয়ে চিন্তা নেই মানুষের


```