Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের গিটার বাজিয়ে 'ও সনম' গাইলেন লাকি আলি, এবার আনন্দে-আবেগে ভেসে গেল গোয়া

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয় একটি ভিডিও। তাতে সাদা চুলের লাকি আলি নিজেই গিটার বাজিয়ে গাইছেন সকলের প্রিয় 'ও সনম, মহব্বত কি কসম'...। শুনেই নস্টালজিক হয়ে পড়েন সকলে। আবেগে ভেসে যান নয়ের-দশকের ছেলেমেয়েরা

ফের গিটার বাজিয়ে 'ও সনম' গাইলেন লাকি আলি, এবার আনন্দে-আবেগে ভেসে গেল গোয়া

শেষ আপডেট: 14 December 2020 06:26

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয় একটি ভিডিও। তাতে সাদা চুলের লাকি আলি নিজেই গিটার বাজিয়ে গাইছেন সকলের প্রিয় 'ও সনম, মহব্বত কি কসম'...। শুনেই নস্টালজিক হয়ে পড়েন সকলে। আবেগে ভেসে যান নয়ের-দশকের ছেলেমেয়েরা। এবার ফের সেই একই আবেগে মাতালেন লাকি আলি। এবার আর ভার্চুয়ালি নয়, গোয়ায় একটি অনুষ্ঠানে এই গানটি গাইলেন তিনি। ব্যস, বাঁধ মানল না মানুষের উত্তেজনা। সম্প্রতি গোয়ার আরাম্বুল অঞ্চলে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকি আলি। গান গাওয়ার জন্য নয়। এমনিই অতিথি হিসেবে ছিলেন সেখানে। হঠাৎই কয়েকজন দর্শকদের অনুরোধে গিটার হাতে তুলে নিতে বাধ্য হলেন। কোনও বিশেষ প্রস্তুতি ছাড়াই গেয়ে ফেললেন গান। একেবারে ঘরোয়া আড্ডা যেমন হয়। কিন্তু মানুষটি যখন লাকি আলি, আর গানটি যখন 'ও সনম', তখন যে আবেগের তোলপাড়া হবেই, তা বলাই বাহুল্য। তাই ফের ভাইরাল এই গানটিও। ৬২ বছরের লাকি আলির চেহারায় পড়েছে বয়সের ছাপ। না, একেবারে ন্যুব্জ হননি, কিন্তু ভেঙে পড়েছেন কিছুটা। তবে বয়সের ছাপ চেহারায় পড়লেও, তাঁর কণ্ঠে যেন কোনও ছাপই পড়েনি। সেই আবেদন এখনও আছে তাঁর গলায়। স্বভাবতই মুগ্ধ হয়েছেন সকলে। ভগবান প্রদত্ত কন্ঠ তাঁর। একের পর এক রোমান্টিক গানে মাতিয়ে রেখেছিলেন নয়ের দশকের ছেলেমেয়েদের। সেসময় ক্যাসেট, সিডি বিক্রি হত। বাংলায় সুমনের গান, আর হিন্দিতে লাকি আলির গানের ক্যাসেট, সিডি মোটামুটি সবার বাড়িতেই ছিল তখন। রেডিওতেও বাজত তাঁর একের পর এক গান। গান শোনার জন্য এযুগে এখন অনেক মাধ্যম চলে এসেছে। হাজার হাজার নতুন সঙ্গীতশিল্পীও এসেছেন। কিন্তু একটু খোঁজ নিলে জানা যাবে এখনও অনেকে লাকি আলির গান শোনেন। "ও সনম... মহব্বত কি কসম" এই লাইনটা শুনলেই এক ধাক্কায় মনে পড়ে যায় পুরনো হাজারটা স্মৃতি। বিশেষ করে নাইন্টিজদের। প্রথম প্রেম নিবেদন থেকে প্রথম প্রেম ভাঙার পরে অনেকে লাকি আলির গানের কাছেই আশ্রয় নিত তখনকার দিনে। বলাই বাহুল্য এখনও যে তিনি সকলের হৃদয়ে রাজ করেন, সেকথাই জানিয়ে দিল এই গান ঘিরে উন্মাদনা।

লাকি আলির প্রথম গানের অ্যালবাম 'শুনোহ'। অ্যালবামের প্রথম গানই ছিল 'ও সনম'। এত বছর আগের গান আজও পুরনো হয়নি একটুও। অন্তত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট-শেয়ারের ঝড় তাই বলছে। টুইটারেও এখন ট্রেন্ডিং তাঁর গান। অনেকেই অনুরোধ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যেন তাঁর কনসার্ট হয়, এই আবেদন জানিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা। অনেকেই আবার জানিয়েছেন, "আপনিই আমাদের ছেলেবেলা। আপনি সুস্থ থাকুন। আপনাকে আরও বহুদিন শুনতে চাই প্রিয় লাকি আলি।" গানের অ্যালবামের পর বলিউডে প্রথম 'কহো না প্যায়ার হ্যায়' সিনেমাতে গান গেয়েছেন লাকি আলি। সেই সিনেমার 'না তুম জানো না হাম' গানেও তাঁর কণ্ঠে আবেদন একই রকম ছিল। পরবর্তীতে 'সুর' বলে একটি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।

```