Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে', নির্দোষ প্রমাণের পর সরকারকে নিশানা বিজেপি নেত্রী পামেলার

২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক মামলায় গ্রেফতার হন পামেলা। কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ৭৬ গ্রাম মাদক সহ বিজেপির যুবনেত্রীকে গ্রেফতার করে পুলিশ।

'মিথ্যা মামলায়  ফাঁসানো হয়েছে', নির্দোষ প্রমাণের পর সরকারকে নিশানা বিজেপি নেত্রী পামেলার

শেষ আপডেট: 16 February 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির ন’মাস পর জামিন পেয়েছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। এরপর প্রায় আড়াই বছরের মাথায় সুপ্রিম কোর্ট থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। শুক্রবার আদালতে সমস্ত নথিপত্র জমা দিয়ে বিজেপির যুবনেত্রী জানালেন, মাদক মামলায় চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। 

২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক মামলায় গ্রেফতার হন পামেলা। কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ৭৬ গ্রাম মাদক সহ বিজেপির যুবনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী সোমনাথকেও। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের নাম। তাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়। ওই বছর ডিসেম্বর মাসে জামিন পান তিনি। 

এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে পামেলাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে শুক্রবার আলিপুর জজ কোর্টে উপস্থিত হন তিনি। সংশ্লিষ্ট আদালতের ৪ নম্বর রুমে বিচারপতির কাছে জামিনের সমস্ত নথিপত্র জমা দেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে সরাসরি নিশানা করে বলেন, ''সত্যের জয় হল, পরাজয় হল রাজ্যের পুলিশের।'' তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন পামেলা। 

গত বিধানসভা নির্বাচনে আগে পামেলার গ্রেফতারিতে রাজ্য রাজনীতিতে বড় বিতর্ক সৃষ্টি হয়। যদিও পরে এই বিজেপি নেত্রীকে লালবাজারের গোয়েন্দা বিভাগ ক্লিনচিট দেয়। জামিনের পরই অল্প সময়ের মধ্যে মূল রাজনীতিতে ফেরেন পামেলা। ২০২২ সালের মার্চ মাসে পামেলাকে রাজ্য বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়।


```