Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরহাদের পর সৌগত রায়! পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূল সাংসদের

কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন জনবহুল এলাকায় গত শুক্রবার ভর সন্ধেয় যেভাবে ফিল্মি কায়দায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাতে যারপরনাই ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদের পর সৌগত রায়! পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূল সাংসদের

সৌগত রায় ও ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 18 November 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন জনবহুল এলাকায় গত শুক্রবার ভর সন্ধেয় যেভাবে ফিল্মি কায়দায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাতে যারপরনাই ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

শনিবার দুপুরে পুলিশের নেটওয়ার্ক নিয়ে বড় প্রশ্ন তুলে ফিরহাদ বলেছিলেন, "এনাফ ইজ এনাফ! হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক?বাইরের ক্রিমিনাল বাংলায় এসে একের পর এক খুন করে চলে যাচ্ছে।" এবার এ প্রসঙ্গে ফিরহাদের পাশে দাঁড়িয়ে সমালোচনায় মুখর হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাৎপর্যপূর্ণভাবে সৌগতর মুখে শোনা গেল আরজি করের প্রসঙ্গও।

এদিন এক অনুষ্ঠান থেকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ বলেন, "বিহার থেকে কীভাবে অস্ত্র আসতে পারে। সুশান্তর ওপর হামলার ঘটনা আসলে পুলিশের ব্যর্থতা। পুলিশ সঠিকভাবে কাজ করছে না।"

সৌগত এই প্রশ্নও তুলেছেন, "পুলিশ করছে কী? অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা বাংলায় ঢুকে যাচ্ছে অথচ পুলিশ কিছু করতেই পারছে না।"

পুলিশের সমালোচনার সূত্র ধরে এদিন আরজি করে গত ৮ অগস্ট গভীর রাতে ডাক্তারি ছাত্রীর ওপর ঘটে যাওয়া খুন-ধর্ষণের প্রসঙ্গও টেনে এনেছেন সৌগত। তিনি বলেন, "কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার সবার অলক্ষ্যে চারতলায় উঠে গেল? পুলিশ কী করছিল? আটকাতে পারল না কেন?" 

এর আগে কসবা কাণ্ডে ফিরহাদ বলেছিলেন, "কলকাতার কোথাও জল না থাকলে সেটা দেখার দায়িত্ব কার? নিশ্চয়ই আমার। একইভাবে শহরে এত আর্মস ঢুকছে কী করে? মুঙ্গের থেকে আমর্স ঢুকছে বললে তো হবে না! সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। গুন্ডা দমনের কাজ ফিরহাদ হাকিম বা সুশান্ত ঘোষের নয়। এটা দেখার কাজ পুলিশের।"


```