Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাটাল নিয়ে হুমকি! মেয়রের হুঁশিয়ারির পরই অভিযুক্ত পুরকর্মীকে শোকজ করল পুরসভা

শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একথা জানার পরই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মীকে শোকজ করল পুরসভা। 

খাটাল নিয়ে হুমকি! মেয়রের হুঁশিয়ারির পরই অভিযুক্ত পুরকর্মীকে শোকজ করল পুরসভা

অভিযুক্ত পুরকর্মী।

শেষ আপডেট: 1 February 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: খাটাল নিয়ে অভিযোগ জানানোয় শহরের এক নাগরিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠsছিল পুরসভার এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একথা জানার পরই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মীকে শোকজ করল পুরসভা। 

শনিবার অভিযুক্ত পুরকর্মী রণজিৎ চক্রবর্তী ও বোরো এক্সিকিউটিভকে ডেকে পাঠানো হল পুরসভায়। ডেকে পাঠালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী।

খাটাল নিয়ে গত ১০ জানুয়ারি 'টক টু মেয়রে' অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দফতরেরই হুমকির মুখে পড়েছেন পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণিৎ নিয়োগী। শুক্রবার টক টু মেয়রে একথা শোনার পর স্বাস্থ্য দফতরের ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ফিরহাদ হাকিম।

মেয়র পরিষ্কার ভাষায় বলেন, "এ জিনিস বরদাস্ত করা হবে না। আইনের উপরে কেউ নয়। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএমওএইচ সাসপেন্ড করবেন, নয় ওর বিরুদ্ধে এফআইআর করা হবে।"

ফিরহাদ এও বলেন, "খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি নগরপালকে বলেছি খাটালগুলি তুলে ফেলার ব্যবস্থা করুন। সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে। নিশ্চয় আমরা পদক্ষেপ গ্রহণ করব।"

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের ঘটনা। টেলিফোনে দ্য ওয়ালকে রণিৎ নিয়োগী বলেন, "বাড়ির পাশেই খাটাল। এ নিয়ে গত ১০ জানুয়ারি টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলাম। এরপর স্বাস্থ্য দফতর থেকে ফোন আসে। সাহায্য করার পরিবর্তে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন, স্বাস্থ্য দফতরের কর্মী রণজিৎ চক্রবর্তী। এদিন টক টু মেয়রে সেকথা জানানোর পর তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"

অবশেষে ফিরহাদের হুঁশিয়ারির পর নড়ে বসল পুর প্রশাসন। তবে এ ব্যাপারে অভিযুক্ত পুরকর্মীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```