Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাল পাসপোর্টের পর এবার রাশি রাশি আধার কার্ড! মুর্শিদাবাদের ফরাক্কায় চাঞ্চল্য

কে, কারা এগুলি ফেলে গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি। 

জাল পাসপোর্টের পর এবার রাশি রাশি আধার কার্ড! মুর্শিদাবাদের ফরাক্কায় চাঞ্চল্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: শুক্রর পর শনিবার। ফের মুর্শিদাবাদের ফরাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধারে পড়ে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়। 

ঘটনাস্থলের অদূরেই রয়েছে জাফরগঞ্জ পোস্ট অফিস। তবে বাজেয়াপ্ত হওয়া আধার কার্ডগুলির খামে পোস্ট অফিসের কোনও থাম্ব নেই। ফলে কে, কারা এগুলি ফেলে গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জাল পাসপোর্ট চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করেছে এসটিএফ। 

এসটিএফ সূত্রের দাবি, ধৃতদের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত মহম্মদ আব্বাস ও মিনারুল শেখের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তারপরই গঙ্গার পাড় থেকে পর পর দু'দিন একই জায়গা থেকে প্রচুর সংখ্যক আধার কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগ-সূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```