কানহাইয়াও 'হাত' ধরছেন, মেভানির সঙ্গে মঙ্গলবারই কংগ্রেসে প্রাক্তন ছাত্রনেতা
দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে (Congress) যোগ দিচ্ছেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেভানি। জল্পনা ছিলই, শনিবারই তাতে সিলমোহর দিয়েছেন মেভানি। তবে শুধু মেভানি নন, তাঁর সঙ্গে মঙ্গলবার 'হাত' ধরবেন আরও এক বড় নাম। কানহাইয়া কু
শেষ আপডেট: 26 September 2021 02:14
দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে (Congress) যোগ দিচ্ছেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেভানি। জল্পনা ছিলই, শনিবারই তাতে সিলমোহর দিয়েছেন মেভানি। তবে শুধু মেভানি নন, তাঁর সঙ্গে মঙ্গলবার 'হাত' ধরবেন আরও এক বড় নাম। কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)।
ভবানীপুরে ভোটার লিস্টে প্রশান্ত কিশোর! দাবি বিজেপির, বহিরাগত ইস্যুতে তৃণমূলকে খোঁচা
জাতীয় রাজনীতির প্রেক্ষিতে সিপিআই নেতা কানহাইয়া কুমার নিঃসন্দেহে বড় নাম। তবে দীর্ঘদিন তাঁকে রাজনীতির মঞ্চে দেখা যায়নি। গত দু'বছর যাবৎ কানহাইয়া যেন উবে গিয়েছেন। দলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা ছিল, কানহাইয়া কংগ্রেসে যোগ দিতে চলেছেন, তা জানতেন অনেকেই। শেষমেশ হলও তাই। শনিবারই আনুষ্ঠানিকভাবে সামনে এল সংবাদ। বাম দল ছাড়ছেন জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। এবার থেকে কংগ্রেসের মঞ্চে দেখা যাবে তাঁকে।
২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্যে রেখেই বিজেপি বিরোধী ঝাঁঝ আরও বাড়াতে চাইছে কংগ্রেস। তার আগে গুজরাতের রাজনীতিতে নিঃসন্দেহে এ এক বড় রদবদল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'