স্বামীর কাছে অনুমতি নিয়েই প্রেমিককে জড়িয়ে ধরলেন নববধূ! তার পর...
দ্য ওয়াল ব্যুরো: সবারই তো অতীত থাকে তাই না! টক, ঝাল, মিষ্টি স্মৃতি সকলেই প্রায় মনে রাখেন। তাও অতীতকে পিছনে রেখে, সামনের দিকে এগিয়ে চলাই জীবনের আসল মন্ত্র। কিন্তু ভবিষ্যৎ-অতীত একজায়গায় উপস্থিত থাকলে, দিশেহারা হয়ে যাওয়ারই তো কথা। কিন্ত
শেষ আপডেট: 30 January 2021 11:31
দ্য ওয়াল ব্যুরো: সবারই তো অতীত থাকে তাই না! টক, ঝাল, মিষ্টি স্মৃতি সকলেই প্রায় মনে রাখেন। তাও অতীতকে পিছনে রেখে, সামনের দিকে এগিয়ে চলাই জীবনের আসল মন্ত্র। কিন্তু ভবিষ্যৎ-অতীত একজায়গায় উপস্থিত থাকলে, দিশেহারা হয়ে যাওয়ারই তো কথা। কিন্তু এক্ষেত্রে দিশেহারা হতে দেখা গেল না নববধূকে। বরং স্মার্টলি বর্তমান সঙ্গীর কাছ থেকে অনুমতি নিয়েই জড়িয়ে ধরলেন পুরনো প্রেমিককে।
সম্প্রতি এক টিকটক ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে ভাইরাল হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার এক বিয়ের অনুষ্ঠানে সত্যিকারের এমন ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে আচমকাই উপস্থিত হন পুরনো প্রেমিক। নববধূর দিকে হাত বাড়িয়ে 'সালাম' বলেন তিনি। তারপরেই বরের কাছে অনুমতি নেওয়ার সময় মেয়েটি বলেন, "আমি কি ওকে জড়িয়ে ধরতে পারি!"

এটা শুনে, বিন্দুমাত্র রাগ, দ্বিধা প্রকাশ না করেই অনুমতি দিলেন তিনি। বর্তমান সঙ্গীর সামনে, বাড়ির সমস্ত অতিথি, আত্মীয়স্বজনের সামনেই শক্ত করে জড়িয়ে ধরলেন পুরনো প্রেমিককে। তার কিছুক্ষণ পরে আবার হ্যান্ডশেক করার জন্য প্রেমিকার জীবনসঙ্গীর দিকে হাতও বাড়িয়ে দেন প্রাক্তন প্রেমিক। কিন্তু এবারেও চমকে দিলেন ব্যক্তি। হাসিমুখে নিজের বউয়ের পুরনো প্রেমিককে তিনিও জড়িয়ে ধরলেন!
আজব এমন ঘটনা দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। কেউ কেউ তাঁকে 'কুল পার্সন' বললেও, নববধূর সমালোচনা করছেন আবার অনেকেই। এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন বহু মানুষ। তাঁরা মন্তব্য করে জানাচ্ছেন, "অনুমতি দিলেও, মুখ দেখলে বোঝা যাচ্ছে তিনি আদতে কষ্ট পাচ্ছেন।" আবার এর মধ্যেই একজন বলেছেন, "এমন ঘটনা অনেকেই মেনে নিতে পারেন না। কিন্তু যাঁদের সঙ্গে ঘটে, কখনও কখনও তাঁদের মনের চাপ কমে যায়। তাঁরা ভাল থাকলেই, অন্য কারও আপত্তি থাকার কথা নয়।"