Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভোট ঘোষণার পরই সমস্ত নাকা চেকিং পয়েন্টকে‌ সিসিটিভি-র আওতায় রাখতে হবে, বৈঠকে সিদ্ধান্ত সিইও-র

মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে স্পষ্ট করে জানান, সব দফতরকে একসঙ্গে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান করতে হবে। নির্বাচন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচন দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ভোট ঘোষণার পরই সমস্ত নাকা চেকিং পয়েন্টকে‌ সিসিটিভি-র আওতায় রাখতে হবে, বৈঠকে সিদ্ধান্ত সিইও-র

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (2026 WB Assembly Election) ঘিরে তোরজোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কলকাতার উইলিয়ামসন মেগর হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (CEO Office) উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম সিইও, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ২২টিরও বেশি এনফোর্সমেন্ট এজেন্সির (Enforcement Agencies) প্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার ছ'মাস আগেই এই ধরনের বৈঠক করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া সব দফতরকে নিজ নিজ ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন থেকেই একটি কন্ট্রোল রুম চালু করার কথাও জানানো হয়েছে, যা প্রাক-নির্বাচনী প্রস্তুতির অংশ।

মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে স্পষ্ট করে জানান, সব দফতরকে একসঙ্গে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান করতে হবে। নির্বাচন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচন দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর রাজ্যের সমস্ত নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সেগুলির লাইভ সম্প্রচার (ওয়েবকাস্টিং) করা হবে। পাশাপাশি ফ্লাইং স্কোয়াডের গাড়িতেও জিপিএস-সহ ক্যামেরা বসানো হবে এবং সেগুলিও নজরদারির আওতায় থাকবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি দফতর তাদের এলাকার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জায়গার তথ্য সংগ্রহ করবে। জেলার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকের পর সেই তথ্য নির্বাচন দফতরে পাঠানো হবে। পাশাপাশি, কোন কোন বিধানসভা কেন্দ্র নির্বাচনী খরচের দিক থেকে সংবেদনশীল, তার চূড়ান্ত তালিকাও রাজ্য স্তরে তৈরি করা হবে।

সব দফতরকে তাদের কাজের কাঠামো বা দায়িত্ব বণ্টনের তালিকা নির্বাচন দফতরের সঙ্গে ভাগ করে নিতে বলা হয়েছে। এই সব প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে দু’মাস পরে আবার একটি পর্যালোচনা বৈঠক করা হবে।

বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জোর দিয়ে বলেন, সব এনফোর্সমেন্ট এজেন্সিকে একসঙ্গে, একই নিয়মে কাজ করতে হবে। লক্ষ্য একটাই, আগামী বছরে (2026 WB Assembly Election) রাজ্যে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন অনুষ্ঠিত করা।

মূলত, লোকসভা হোক বা বিধানসভা, ভোটের আগে এই এজেন্সিগুলিকে কাজে লাগায় কমিশন। নজরে রাখে কোথাও কোনও বেআইনি কারবার, পাচার বা লেনদেন হচ্ছে কিনা। তবে এত আগে থেকে এই প্রস্তুতি বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```