Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাড়ে আট ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক পত্নী রুজিরা

সাড়ে আট ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক পত্নী রুজিরা

শেষ আপডেট: 11 October 2023 21:44

দ্য ওয়াল ব্যুরো: সকাল ১০ টা ৫৭ মিনিট থেকে সন্ধে ৭টা ৩২। প্রায় সাড়ে আট ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রুজিরাকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই বুধবার সকাল ১০ টা ৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সন্ধে সাড়ে সাতটা নাগাদ সেখান থেকে রুজিরা বেরিয়ে যান। তবে জেরার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি রুজিরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরার কাছে বেশ কিছু বিষয়ে এদিন জানতে চেয়েছেন তদন্তকারীরা।

শুধু অভিষেক-রুজিরাই নয়, তার আগে গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। যদিও তাঁরা কেউই সেখানে হাজিরা দেননি। তারপর ৯ তারিখ অভিষেককে এবং ১১ তারিখ বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় ইডি। তার আগে ৩ অক্টোবরও অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ৩ তারিখ তৃণমূলের কর্মসূচি নিয়ে দিল্লিতে ছিলেন অভিষেক। রাজ্যে ফেরার পর ৯ তারিখও তিনি হাজিরা দেননি সিজিও কমপ্লেক্সে। তবে আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার রাতেই ইডিকে নিজের সম্পত্তির হিসেব জমা দিয়েছেন অভিষেক।

এর আগে বেআইনি কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ভূমিকাও এখন ইডির আতসকাচের নিচে রয়েছে। ওই সংস্থায় অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসাব পেশ করতে হবে ইডিকে। প্রয়োজনে বাকি ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই সূত্রেই রুজিরাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। রুজিরার হাজিরাকে ঘিরে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বেস্টনি ছিল চোখে পড়ার মতো। 


```