Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাজেট শেষ করেই এসএকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়?

কিছু পরেই এসএসকেএমে পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গত কয়েকদিন ধরেই এখানে ভর্তি রয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

বাজেট শেষ করেই এসএকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতুল মুখোপাধ্যায়।

শেষ আপডেট: 12 February 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের পর সাংবাদিক বৈঠক সেরেই বিধানসভা থেকে দ্রুত বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান?

কিছু পরেই এসএসকেএমে পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গত কয়েকদিন ধরেই এখানে ভর্তি রয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁকে দেখতেই যে মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়েছেন তা স্পষ্ট হয়ে যায়।

এই মুহূর্তে ভেন্টিলেশনে রাখা হয়েছে সঙ্গীতশিল্পীকে। তাঁর সঙ্গে দেখা করে পরে বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, "গত দু'দিন ধরে উনি রেসপন্স করছিলেন। অবস্থা খুব ক্রিটিক্যাল। তবে আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন।"

হাসপাতাল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে দেখে চোখ খুলেও তাকান শিল্পী। তবে কথা বলতে পারেননি। মুখ্যমন্ত্রী জানান, গত পরশু থেকেই প্রতুলবাবুর স্ত্রী দুশ্চিন্তার কারণে না খেয়ে ছিলেন। উনি তাঁকে বোঝান। মানসিক শক্তি ধরে রাখার কথা বলেন। মঙ্গলবারও ফোন করে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালে গিয়ে সঙ্গীত শিল্পীর স্বাস্থ্যের সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।  

হাসপাতাল সূত্রে খবর, প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। ২৪ ঘণ্টায় তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এবারে বছরের শুরুতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সে সময়ও এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তখন প্রতুলবাবুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা। হাসপাতালের বিছানায় শুয়ে মমতাকে 'আমি বাংলায় গান গাই' গেয়ে শুনিয়েছিলেন সঙ্গীত শিল্পী।


```