Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সিবিআই বলার পর আদালতে কিছু গোপন তথ্য পেশ করব', নিয়োগ মামলায় হুঁশিয়ারি কল্যাণের

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথি নিয়েই আগেই আদালতে সংশয় প্রকাশ করেছিলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

'সিবিআই বলার পর আদালতে কিছু গোপন তথ্য পেশ করব', নিয়োগ মামলায় হুঁশিয়ারি কল্যাণের

শেষ আপডেট: 24 January 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথি নিয়েই আগেই আদালতে সংশয় প্রকাশ করেছিলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এবার আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে গোপন তথ্য পেশ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে চলছে নিয়োগ মামলার শুনানি। এদিন শুনানি পর্বে কল্যাণ আদালতে বলেন, "সিবিআই এই মামলায় বেশ কিছু তথ্য লুকিয়েছে। সিবিআই বলার পর আদালতে কিছু গোপন তথ্য পেশ করব।"

আদালতের নির্দেশে তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে সিবিআই প্রাথমিকের যে ওএমআর শিটের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে তা ডিভিশন বেঞ্চের পরীক্ষা করে দেখা উচিত বলেও আগের দিনে এজলাসে সওয়াল করেছিলেন কল্যাণ। 

এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, হায়দারাবাদে পরীক্ষার জন্য পাঠানো নথি আসবে আগামী ২৯ জানুয়ারি।  এ ব্যাপারে ৫ ফেব্রুয়ারি সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী সুতনু পাত্র আদালতকে জানান, "ওএমআর মার্কশিটের অরিজিনাল তাদের কাছে নেই। সিবিআই যে স্ক্যান কপি দিয়েছিল, সেটাই তাদের কাছে রয়েছে।"

যা শুনে বিরক্ত হন বিচারপতি। তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশন কত ভুল স্বীকার করবে আদালতে?  আপনারা ভুল করে চাকরি দিয়েছেন বলছেন, এখন বলছেন ওএমআর মার্কশিট নেই!"

এই সময়ই সিবিআইয়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনেন কল্যাণ। একই সঙ্গে আদালতে তিনি বলেন, "সিবিআই যে হার্ডডিস্ক দিয়েছে, আদালত সেটাকে প্রামাণ্য নথি হিসাবে ধরবে কিনা সেটা আগে খতিয়ে দেখুক।" তারপরই তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালতে তথ্য পেশ করবেন বলে জানান। 


```