Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড বিধির বিরুদ্ধে নিউজিল্যান্ডে ট্রাক নিয়ে ঘেরা হল সংসদ ভবন

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কানাডায় (Canada) কোভিড বিধি (Covid Rule) ও ভ্যাকসিনের (Vaccine) বিরুদ্ধে পথ অবরোধ করেছিলেন ট্রাকচালকরা। এবার তারই পুনরাবৃত্তি হল নিউজিল্যান্ডে। মঙ্গলবার ট্রাক ও ভ্যানের একটি কনভয় নিউজিল্যান্ডে সংসদ ভবনের চারপাশ

কোভিড বিধির বিরুদ্ধে নিউজিল্যান্ডে ট্রাক নিয়ে ঘেরা হল সংসদ ভবন

শেষ আপডেট: 8 February 2022 03:35

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কানাডায় (Canada) কোভিড বিধি (Covid Rule) ও ভ্যাকসিনের (Vaccine) বিরুদ্ধে পথ অবরোধ করেছিলেন ট্রাকচালকরা। এবার তারই পুনরাবৃত্তি হল নিউজিল্যান্ডে। মঙ্গলবার ট্রাক ও ভ্যানের একটি কনভয় নিউজিল্যান্ডে সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলে। বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও', 'জোর করে সম্মতি আদায় করা যায় না'। কয়েকশ ট্রাক এদিন হর্ন বাজিয়ে শহরের ওপর দিয়ে মিছিল করে যায়। বিক্ষোভস্থলে অন্তত হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন স্টু মেইন নামে এক ব্যক্তি। তিনি বলেন, "আমি ভ্যাকসিন নিয়েছি। কিন্তু ভ্যাকসিন নিতে কাউকে জোর করা উচিত নয়। কাউকে যদি জোর করে ভ্যাকসিন দেওয়া হয়, তা খুবই লজ্জাজনক ব্যাপার হবে।" পুলিশ জানিয়েছে, বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কেউ গ্রেফতার হয়নি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন বলেন, যারা কনভয় নিয়ে বিক্ষোভ দেখাতে এসেছে, তাদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্ন নেই। কারণ দেশের বেশিরভাগ মানুষ সরকারের টিকাকরণ কর্মসূচি সমর্থন করেছেন। তাঁর কথায়, "নিউজিল্যান্ডের ৯৬ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এর ফলে আমরা কোভিড বিধি অনেকাংশে শিথিল করে দিতে পেরেছি।" নিউজিল্যান্ডে স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, প্রতিরক্ষা ও শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীর ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে ভ্যাকসিন নিলে একটি বিশেষ পাস দেওয়া হয়। রেস্তোরাঁয় বা স্টেডিয়ামে ঢুকতে হলে সেই পাস কাজে লাগে। কানাডায় ট্রাকচালকরা তাঁদের কনভয়ের নাম দিইয়েছিলেন 'ফ্রিডম কনভয়'। তাঁরা এক সপ্তাহ কানাডার রাজধানী ওট্টাওয়া ঘেরাও করেছিলেন। এর ফলে কানাডা সরকার জরুরি অবস্থা জারি করে।

```