Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালে বিস্ফোরণে জখম কিশোর, বিকেলে ফের তাজা বোমা মিলল পাটুলিতে

ঘটনার পরে গোটা এলাকায় ঘিরে রেখেছিল পুলিশ। জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছিল। বিকেলে ঘটনাস্থলের কিছুটা দূরে আরও একটি তাজা বোমা উদ্ধার করল তারা।

সকালে বিস্ফোরণে জখম কিশোর, বিকেলে ফের তাজা বোমা মিলল পাটুলিতে

শেষ আপডেট: 1 November 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরণে কিশোর জখম হওয়ার পরে পাটুলিতে ফের উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

কয়েকঘণ্টা আগেই পাটুলির খেলার মাঠে বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় জখম হয় এক কিশোর। ঘটনার পরে গোটা এলাকায় ঘিরে রেখেছিল পুলিশ। জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছিল। বিকেলে ঘটনাস্থলের কিছুটা দূরে আরও একটি তাজা বোমা উদ্ধার করল তারা। পুলিশ ইতিমধ্যেই বোমাটিকে নিষ্ক্রিয় করেছে। 

প্রথম ঘটনাটি ঘটে, সকাল সাড়ে ১১টা নাগাদ। পাটুলির ১১০ নম্বর ওয়ার্ডের আওতাধীন একটি মাঠে ক্রিকেট খেলতে গেছিল দুই কিশোর। বল হারিয়ে যাওয়ায় তারা মাঠে সেটিকে খুঁজতে থাকে। ইদানিং মাঠে বড় বড় ঘাস জন্মেছে। তাই, বল খুঁজতেও অসুবিধা হচ্ছিল দুই কিশোর। সেই সময়ে আচমকাই ঘাসের মধ্যে সাদা কাগজ মোড়ানো গোলাকৃতির একটি জিনিস খুঁজে পায় এক কিশোর। সে বল ভেবে ওই জিনিসটিকে হাতে তুলে মাটিতে ফেলতেই বিস্ফোরণ ঘটে। আহত হয় ক্লাস নাইনের ওই ছাত্র। 

এই ঘটনার পরেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। পাটুলি থানার পুলিশ ঘটনাস্থল থেকে সুতোলি জড়ানোর বোমার পোড়া অংশ উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রাখে। সেখানে পরে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। গোটা এলাকা পর্যবেক্ষণ করেন।

আরও বোমা পাওয়া যাওয়ার আশঙ্কায় পুলিশ গোটা এলাকায় তল্লাশি চালাতে থাকে। বিকেলের দিকে এলাকায় কিছুটা দূরে ১০১ নম্বর ওয়ার্ডে অভিযান চালাচ্ছিল তারা। সেই সময়ে রাস্তার পাশ থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছে, বিকেলে ওই রাস্তায় বেশ কয়েকজন শিশু খেলা করছিল। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এই ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ঘটনা অনভিপ্রেত। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 


```