Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাসপেন্ড হওয়ার পরই আরাবুল ও তার ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ

বৃহস্পতিবার ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে হামলার অভিযোগ উঠেছিল আরাবুল-সহ তার অনুগামীদের বিরুদ্ধে।

সাসপেন্ড হওয়ার পরই আরাবুল ও তার ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ

আরাবুল ইসলাম।

শেষ আপডেট: 11 January 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: দলের তরফে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। আরাবুলের পাশাপাশি তার ছেলে-সহ আরও আটজনের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের অপর নেতা শওকত মোল্লার গোষ্ঠীর লোকজনের সঙ্গে আরাবুল-সহ তার অনুগামীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাতেই আরাবুল, তার ছেলে সহ-৯ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায়  খুনের চেষ্টার  মামলা রুজু করেছে পুলিশ।

দল সাসপেন্ড করার পরই পুলিশ যেভাবে 'সক্রিয়' হয়ে উঠেছে, তাতে আরাবুলের গ্রেফতারি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে  এ ব্যাপারে আরাবুলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অস্বস্তি অনেকদিনেরই। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ।

৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর থেকেই আরেক তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে। নতুন বছরের প্রথমদিনই আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে শওকতের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল। 

এই পরিস্থিতির মধ্যেই দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন ভাঙড়ের 'তাজা নেতা'। জানা যাচ্ছে, শুক্রবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন জয়প্রকাশ মজুমদার। ভিডিও বার্তায় তিনি জানান, দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। 


```