Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও এক ‘বাবা কা ধাবা’, আগ্রার ‘কাঞ্জি বড়াওয়ালা’, বৃদ্ধের চোখের জল মোছাতে ছুটছে দিল্লি

দ্য ওয়াল ব্যুরো: আগ্রার ‘বাবা’। কেউ বলছেন চাটওয়ালা কাকু। গত দশ বছরেরও বেশি আগ্রায় তাঁর পরিচিত নাম ‘কাঞ্জি বড়াওয়ালা’। একসময় যে দোকানের ভিড় সামাল দিতে পারতেন না বৃদ্ধ, আজ সেখানেই গুটিকয়েক মানুষের আনাগোনা। তাও কোনওদিন ফাঁকা হাতেই ফিরতে হয়। ব

আরও এক ‘বাবা কা ধাবা’, আগ্রার ‘কাঞ্জি বড়াওয়ালা’, বৃদ্ধের চোখের জল মোছাতে ছুটছে দিল্লি

শেষ আপডেট: 9 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগ্রার ‘বাবা’। কেউ বলছেন চাটওয়ালা কাকু। গত দশ বছরেরও বেশি আগ্রায় তাঁর পরিচিত নাম ‘কাঞ্জি বড়াওয়ালা’। একসময় যে দোকানের ভিড় সামাল দিতে পারতেন না বৃদ্ধ, আজ সেখানেই গুটিকয়েক মানুষের আনাগোনা। তাও কোনওদিন ফাঁকা হাতেই ফিরতে হয়। বিক্রি একেবারে বন্ধ। সংসার চালানো দুষ্কর।  দিল্লির ‘বাবা কা ধাবা’র পরে আগ্রার এই বৃদ্ধের চোখের জলও নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। চাটওয়ালা কাকু এখন টুইটারে ছেয়ে গিয়েছেন। বয়স ৯০ বছর। অশীতিপর বৃদ্ধ চোখে ভাল দেখেন না। কিন্তু তাঁর রান্নার গুণের তারিখ করে গোটা দিল্লিই। মুখরোচক চাট, কাঞ্জি বড়া খেতে আগ্রার চাটওয়ালার কাছে দূরদূরান্ত থেকে ভিড় জমাতেন মানুষজন। সেলিব্রিটি থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও কাঞ্জি বড়াওয়ালার চাট খেয়ে তারিফ করে গিয়েছেন। লকডাউনে এখন সেই চাটের দোকানেরই বেহাল দশা। https://www.instagram.com/p/CGFfkQ5llGZ/?utm_source=ig_embed হাঁত কাপছে থরথর করে, চোখে জল। মুকে হাসিটুকু ধরে রেখে বৃদ্ধ বলছেন, দিনে আড়াইশো তিনশো টাকার বেশি রোজগার হয় না। তাও কোনও কোনওদিন বিক্রি হয় না বললেই চলে। কড়া লকডাউন চলার সময় দোকান বন্ধ ছিল। এখন খুললেও ভয়ে লোকজন খেতে আসতে চান না। সংসারে হাঁড়ি চড়ছে না। পেট ভরানোই দুষ্কর। চাটওয়ালা বৃদ্ধের ভিডিও টুইটারে পোস্ট করেছেন জনপ্রিয় ফুড ব্লগান দানিস্থা। তাঁর পোস্ট করা ভিডিওই টুইটারে ভাইরাল হয়ে গেছে। https://twitter.com/Dhanishthakhul1/status/1314773301969838081 দানিস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম  ‘এ টেস্ট-ট্যুর।’ ভোকাল ফর লোকাল হ্যাশ ট্যাগ দিয়ে আগ্রার কাঞ্জি বড়াওয়ালার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন দানিস্থা। টুইটারেও পোস্ট করেছেন তিনি। আগ্রার কমলা নগরের প্রফেসর কলোনির মুখে চাটের দোকান সাজিয়ে বসেন বৃদ্ধ। দানিস্থা বলেছেন, গত দশ বছর ধরে এই দোকানের চাট খাচ্ছেন তিনি। অনেক নামীদামি লোকেরাই কাঞ্জি চাটওয়ালার কাছে খেয়ে গিয়েছেন। এখন সময় তাঁর পাশে দাঁড়ানোর। https://twitter.com/ReallySwara/status/1314654238270783488 https://twitter.com/Mdzeeshanayyub/status/1314647882780168198 টুইটার ভিডিওতে সাড়া পেতে দেরি হয়নি। স্বরা ভাস্বর থেকে পরিণীতি চোপরা, মহম্মদ জাশান আয়ুব থেকে অনেক সেলিব্রিটিরাই তাঁদের টুইটার অ্যাকাউন্টে বৃদ্ধ চাটওয়ালার ভিডিও পোস্ট করেছেন। স্বরা বলেছেন, গোটা দিল্লি চাটওয়ালার পাশে আছে। আগামীকাল বিকেস সাড়ে পাঁচটায় কাঞ্জি বড়াওয়ালার চাট খেতে দিল্লিবাসীকে অনুরোধ করেছেন তিনি। পরিণীতি বলেছেন, পারলে তিনিও হাজির হয়ে যাবেন চাট খেতে। সকলে মিলে চোখের জল মুছিয়ে দেবেন বৃদ্ধের। দিল্লির মালব্য নগরের ছোট্ট খাবার দোকান ‘বাবাকা ধাবা’ কথা তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়াই। ভোকাল ফর লোকাল ক্যাম্পেনে বহু মানুষ পাশে দাঁড়িয়েছিল বৃদ্ধ বিক্রেতার। ফের একই রকম উদ্যোগ নিয়েছেন নেটিজেনরা। দানিস্থা বলেছেন, সোশ্যাল মিডিয়ার শক্তি অনেক। নেটিজেনদের মানবিক প্রয়াসে একজন বৃদ্ধের সংসার বাঁচবে। হাতে হাত রেখে ৯০ বছরের মানুষটার চোখের জল মোছাতে ঐক্যবদ্ধ হবে গোটা দিল্লিই।

```