Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইনশৃঙ্খলা যদি সামলাতে না পারেন তো ইস্তফা দিন, উদ্ধব ঠাকরেকে কটাক্ষ আক্রান্ত প্রাক্তন নৌসেনা অফিসারের

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার শিবসেনা সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন নৌসেনার প্রাক্তন অফিসার মদন শর্মা। শনিবার সন্ধ্যায় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বললেন, আপনি যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে ইস্তফা

আইনশৃঙ্খলা যদি সামলাতে না পারেন তো ইস্তফা দিন, উদ্ধব ঠাকরেকে কটাক্ষ আক্রান্ত প্রাক্তন নৌসেনা অফিসারের

শেষ আপডেট: 12 September 2020 16:29

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার শিবসেনা সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন নৌসেনার প্রাক্তন অফিসার মদন শর্মা। শনিবার সন্ধ্যায় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বললেন, আপনি যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে ইস্তফা দিন। তারপর জনতাকে সিদ্ধান্ত নিতে দিন। মদন শর্মার দাবি, উদ্ধব ঠাকরে যে সংগঠনগুলির নেতা, তাদের সকলেরই দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রাক্তন নৌসেনা অফিসারের কথায়, "আমি আহত হয়েছি। যে ঘটেছে তা দুঃখজনক। আমি উদ্ধব ঠাকরেকে একটা কথাই বলতে চাই। আপনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর না রাখতে পারেন, তাহলে ইস্তফা দিন। তারপর জনতা স্থির করবে কাকে সেই দায়িত্ব দেওয়া যায়।" পরে তিনি বলেন, আমার পরিবারের যদি কোনও ক্ষতি হয়, আমি উদ্ধব ঠাকরেকে দায়ী করব। মদন শর্মার মেয়ে সংবাদমাধ্যমকে বলেন, "আমরা জানি না ওই কার্টুন শিবসেনার কাছে পৌঁছল কী করে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তাদের জামিন পাওয়া উচিত নয়।" অভিযুক্তরা শনিবার সকালেই জামিন পেয়েছে। মুম্বই পুলিশ বলেছে, সুপ্রিম কোর্ট এর আগেই নির্দেশ দিয়েছিল, যে মামলায় সর্বোচ্চ সাত বছর শাস্তি হতে পারে, তার অভিযুক্তদের থানা থেকেই জামিন দেওয়া যায়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শনিবার বিকালে বলেন, মহারাষ্ট্রে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। তিনি শুক্রবারই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, দয়া করে এই গুন্ডারাজ বন্ধ করুন। অপরাধীদের শাস্তি দিন। এই প্রসঙ্গে দেবেন্দ্র ফড়নবিশ জানান, হামলার ঘটনায় ধৃত ছয় অভিযুক্ত মাত্র ১০ মিনিটের মধ্যে ছাড়া পেয়ে গিয়েছে। এর আগে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে মারধরের খবর ছড়িয়ে পড়ার পরেই টুইট করেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, “খুবই অবাক করা ও দুঃখজনক ঘটনা। হোয়াটসঅ্যাপে একটি কার্টুন ফরওয়ার্ড করার জন্য এক অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসারের উপর হামলা চালাল গুন্ডারা।” মুম্বইয়ের পূর্ব কান্দিবলির বিজেপি বিধায়ক অতুল ভটনাগর টুইট করে বলেন, “মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা এর আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে নিজের শক্তি প্রদর্শন করেছে, এখন একজন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসারকে মেরেছে। নিজের বাড়ি থেকে একনায়কতন্ত্র চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।”

```