Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অকালি দলের পরে হরিয়ানায় বিজেপির ওপরে চাপ বাড়াচ্ছেন দুষ্যন্ত সিং চৌতালা

দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদ করে বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন অকালি দলের একমাত্র মন্ত্রী হরসিমরত কৌর বাদল। এবার কৃষি বিল নিয়েই সরকারের ওপরে চাপ বাড়াচ্ছেন হরিয়ানায় বিজেপির শরিক দুষ্যন্ত সিং চৌতালা। জননায়ক জনতা পার্ট

অকালি দলের পরে হরিয়ানায় বিজেপির ওপরে চাপ বাড়াচ্ছেন দুষ্যন্ত সিং চৌতালা

শেষ আপডেট: 18 September 2020 06:32

দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদ করে বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন অকালি দলের একমাত্র মন্ত্রী হরসিমরত কৌর বাদল। এবার কৃষি বিল নিয়েই সরকারের ওপরে চাপ বাড়াচ্ছেন হরিয়ানায় বিজেপির শরিক দুষ্যন্ত সিং চৌতালা। জননায়ক জনতা পার্টির নেতা তথা হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী চৌতালার প্রধান সমর্থক কৃষকরাই। অকালি দলের মতো তাঁরাও মনে করেন, বিজেপি সরকারের ওই বিলগুলি কৃষকদের ক্ষতি করবে। শুক্রবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহরলাল খট্টরের সঙ্গে দেখা করেন চৌতালা। পরে তিনি বৈঠকে বসেন তাঁর দলের অন্যান্য নেতার সঙ্গে। হরিয়ানায় জননায়ক জনতা পার্টির ১০ জন বিধায়ক আছেন। ৯০ টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় চৌতালার সাহায্যেই গরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি জোট। হরসিমরত কৌর বাদল পদত্যাগ করার পরেই কংগ্রেস দুষ্যন্তকে বিদ্রুপ করে টুইট করে। তাতে বলা হয়, "দুষ্যন্তজি হরসিমরত কৌর বাদলের দৃষ্টান্ত অনুসরণ করে আপনি অন্তত উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন। মনে হয়, আপনি কৃষকদের স্বার্থরক্ষার চেয়ে গদি ভালবাসেন বেশি।" কয়েক মাস আগে কৃষি নিয়ে কয়েকটি অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্রীয় সরকার। এবার সংসদের বাদল অধিবেশনে কৃষি নিয়ে তিনটি বিল পেশ করা হয়েছে। সরকার অর্ডিন্যান্স জারি করার পরেই হরিয়ানার কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। জননায়ক জনতা পার্টি অভিযোগ করে, কংগ্রেস অর্ডিন্যান্স নিয়ে চাষিদের ভুল বোঝাচ্ছ। ১০ সেপ্টেম্বর কুরুক্ষেত্রে কৃষকদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করে। কয়েকজন কৃষক নেতা গুরুতর আহত হন। বিরোধীরা অভিযোগ করেন, হরিয়ানা সরকার কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, কৃষক ভোটাররা বিরূপ হতে পারেন ভেবেই চৌতালা হরিয়ানায় বিজেপি সরকারের ওপরে চাপ সৃষ্টি করছেন। বিজেপির দাবি, তিনটি বিলের মাধ্যমে কৃষিক্ষেত্রে বড় ধরনের সংস্কার করা সম্ভব হবে। অন্যদিকে অকালিরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানায়, বিল নিয়ে কৃষকদের আপত্তির কথা বিবেচনা করা হোক। কিন্তু বিজেপি সেই আর্জিতে কান দেয়নি। অকালি দল জানিয়েছে, তারা সংসদে ওই বিলগুলির বিরুদ্ধে ভোট দেবে। গত বুধবার বিজেপি সভাপতি জে পি নড্ডা দাবি করেন, সরকার যে তিনটি বিল এনেছে, তা কৃষকদের শস্যের ভাল দাম পেতে সহায়তা করবে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে নড্ডা বলেন, কৃষকদের কল্যাণের কথা মাথায় রেখেই মোদী সরকার তিনটি বিল পেশ করেছে।

```