Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোডাফোন আইডিয়াও এয়ারটেলের পথে, বাড়ছে প্রিপেড প্ল্যানের দাম, বিস্তারিত জানুন

দ্য ওয়াল ব্যুরো: ভারতী এয়ারটেলের পর মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত ভোডাফোন আইডিয়ারও। ২৬ নভেম্বর বর্ধিত মাসুল চালু করছে এয়ারটেল। ভোডাফোন আইডিয়ার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ নভেম্বর থেকে ২০-২৫ শতাংশ মাশুল বাড়াচ্ছে তারা, সব প্রিপেড প্ল্য

ভোডাফোন আইডিয়াও এয়ারটেলের পথে, বাড়ছে প্রিপেড প্ল্যানের দাম, বিস্তারিত জানুন

শেষ আপডেট: 24 November 2021 03:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতী এয়ারটেলের পর মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত ভোডাফোন আইডিয়ারও। ২৬ নভেম্বর বর্ধিত মাসুল চালু করছে এয়ারটেল। ভোডাফোন আইডিয়ার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ নভেম্বর থেকে ২০-২৫ শতাংশ মাশুল বাড়াচ্ছে তারা, সব প্রিপেড প্ল্যানের। ২৮ দিন মেয়াদের রিচার্জের জন্য ৭৯ টাকার পরিবর্তে দিতে হবে ৯৯ টাকা। সব জনপ্রিয় আনলিমিটেড ক্যাটাগরির প্ল্যানের মাশুল ২০-২৩ শতাংশ বাড়ছে। ২৮ দিন মেয়াদের প্রিপেড প্ল্যানের খরচ ২১৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৬৯ টাকা। এই প্ল্যানে দৈনিক ১ জিবি ডেটা পাওয়া যায়। ভোডাফেন বিবৃতিতে বলেছে, নয়া প্ল্যানে ইউজারপিছু গড় রাজস্ব বৃদ্ধির প্রক্রিয়া শুরু হবে। ইন্ডাস্ট্রির বেহাল আর্থিক দশা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। ২৮ দিনের ৯৯ টাকার বেসিক প্ল্যানে ৯৯ মিনিটের টকটাইম মিলবে। আনলিমিটেড ভয়েস ও ডেটা প্রিপেড ক্যাটগরিতে ১৪৯ টাকার প্ল্যানের জন্য এখন দিতে হবে ১৭৯ টাকা। ২১৯ টাকার প্ল্যানের খরচ পড়বে ২৬৯ টাকা। ২৪৯ টাকার প্ল্যানের জন্য দিতে হবে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যানের জন্য দিতে হবে ৩৫৯ টাকা। ৩৭৯ টাকার প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৪৫৯ টাকা। ৩৯৯ টাকার প্ল্যানের জন্য দিতে হবে ৪৭৯ টাকা। ৪৪৯ টাকার প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৫৩৯ টাকা। এইসব প্রিপেড প্ল্যানে ফ্রি ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএসের সুবিধা আছে। ৬৯৯ টাকার প্ল্যানের খরচ খুব বাড়ছে। ৮৪ দিনের মেয়াদের এই প্ল্যানের জন্য এখন দিতে হবে ৮৩৯ টাকা। এতে দৈনিক ২জিবি ডেটা আছে। ৩৬৫ দিনের প্ল্যানের খরচও বাড়ছে। ১৪৯৯ টাকার প্ল্যানের জন্য দিতে হবে ১৭৯৯ টাকা। ২৩৯৯ টাকার প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ২৮৯৯ টাকা।

```