Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫৪ ঘণ্টা অতিক্রান্ত, অবশেষে বিধায়ক তন্ময়ের রাইস মিল থেকে বেরোলেন আয়কর দফতরের আধিকারিকরা

প্রায় ৫৪ ঘন্টা পর অবশেষে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের মালিকানাধীন রাইস মিল ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক।

৫৪ ঘণ্টা অতিক্রান্ত, অবশেষে বিধায়ক তন্ময়ের রাইস মিল থেকে বেরোলেন আয়কর দফতরের আধিকারিকরা

শেষ আপডেট: 10 November 2023 19:41

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর ১২ টা নাগাদ শুরু হয়েছিল তল্লাশি। এরপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ সময়। প্রায় ৫৪ ঘন্টা পর অবশেষে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের  মালিকানাধীন রাইস মিল ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা। 

বিষ্ণুপুর শহরের কাছে চূড়ামণিপুর এলাকায় শিবানি রাইস মিল। বুধবার সেখানেই হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার রাতভর তল্লাশির পর বৃহস্পতিবার সারাদিন সেখানেই ছিলেন আইটি আধিকারিকরা। শুক্রবারও দুপুর পর্যন্ত সেখানেই ছিলেন তাঁরা। প্রায় ৫৪ ঘণ্টা পর বিকেল নাগাদ বেরিয়ে যান গোয়েন্দা আধিকারিকেরা। 

সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদেরও। এছাড়াও হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কিনা, তা জানার জন্যেই ৫৪ ঘণ্টা ধরে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রাখে।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক। পরে ব্রাত্য বসুর হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বুধবার বিষ্ণুপুরে বিধায়কের অফিসে যখন আয়কর হানা চলছে তখন তন্ময় ছিলেন কলকাতায়। আয়কর হানার খবর পেতেই তড়িঘড়ি বিধানসভা থেকে বেরিয়ে যান তন্ময়।


 আয়কর দফতরের এই হানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বলে দাবি করেছেন বিধায়ক তন্ময় ঘোষ। তৃণমূলের এক কর্মসূচি থেকে শুক্রবার এলাকায় পরিচিত বুম্বা তথা তন্ময় বলেছিলেন, “বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। ইনকাম ট্যাক্স দিয়ে ২ দিন ধরে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। তবে অনক্যামেরা আমি বলছি, আমার কাজ, ব্যবসা, আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতি করিনি।


```