Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

১৬ বছর পর যুবদের ইনসাফ ব্রিগেড, কলকাতার ৭ জায়গা থেকে আসছে মিছিল

১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে বামেদের যুব সংগঠন। ‘ক্যাপ্টেন‌’ মিনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে ইনসাফের দাবিতে পথে নেমেছে ডিওয়াইএফআই।

১৬ বছর পর যুবদের ইনসাফ ব্রিগেড, কলকাতার ৭ জায়গা থেকে আসছে মিছিল

ফাইল ছবি

শেষ আপডেট: 7 January 2024 09:46

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে আজ বামেদের ব্রিগেড। রাজ্য জুড়ে ডিওয়াইএফআইয়ের ৫০ দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশ হতে চলেছে। ২০০৮ সালে ডিওয়াইএফআই এর ডাকে শেষবার ব্রিগেড ভরেছিল। ১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে বামেদের যুব সংগঠন। ‘ক্যাপ্টেন‌’ মিনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে ইনসাফের দাবিতে পথে নেমেছে ডিওয়াইএফআই।

 রবিবার শহরের বিভিন্ন প্রান্তের ৭ জায়গা থেকে ব্রিগেডের উদ্দেশ্য আসছে মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন,সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখ হবে মিছিল। ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছেন। হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভোর থেকে বেড়েছে ভিড়। দূরের জেলার বাম কর্মী-সমর্থকরা শনিবার রাতেই এসে পৌঁছেছেন কলকাতায়।

 কিছুদিন আগে শেষ হওয়া ইনসাফ যাত্রায় ২,২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন সিপিএমের যুব সংগঠনের কর্মী-সমর্থকেরা। আর তারপর এই ব্রিগেড সমাবেশের আয়োজন। 'হাইভোল্টেজ' এই সমাবেশকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহিত সিপিএম নেতৃত্ব। মিছিলের পথে কারও গলায় ঝুলছে জ্যোতি বসুর ছবি, কারও হাতে আবার মীনাক্ষীর কাটআউট।

এদিনের সমাবেশের মূল বক্তা মিনাক্ষী মুখোপাধ্যায়। মেয়ের বক্তব্য শুনতে সকালেই ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন মীনাক্ষীর বাবা-মা। যুব নেত্রীর মা সিপিএম মহিলা জেলা নেত্রী পারুল মুখোপাধ্যায় এবং তার বাবা জেলা কমিটির সদস্য মনোজ মুখোপাধ্যায় সকালে সীতারামপুর স্টেশন থেকে কোলফিল্ড ট্রেনে কলকাতায় আসছেন।

 বিগত লোকসভা-বিধানসভা ভোটে শূন্য ঝুলির ট্র্যাডিশন কাটাতে, ডিওয়াইএফআই-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা। শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মীনাক্ষী। যুব সংগঠনের উদ্যোগে সফল বিগ্রেড সমাবেশের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বুদ্ধবাবু। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে মীনাক্ষী বলেন, “ বুদ্ধবাবু বলেছেন আগামীকাল ভাল ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে। আশ্বাস দিয়েছেন উনি।


```