Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতে আফগানদের সামরিক প্রশিক্ষণ আপাতত চলবে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রশিক্ষণরত আফগান (Afghans) নাগরিকদের সামরিক ট্রেনিং এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে না। প্রত্যেকেই প্রশিক্ষণ (Training) চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সূত্রের খবর, এই মুহূর্তে ভারতে অন্তত ১২০ জন আফগান নাগরিক রয়েছেন যাঁ

ভারতে আফগানদের সামরিক প্রশিক্ষণ আপাতত চলবে

শেষ আপডেট: 1 September 2021 04:08

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রশিক্ষণরত আফগান (Afghans) নাগরিকদের সামরিক ট্রেনিং এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে না। প্রত্যেকেই প্রশিক্ষণ (Training) চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সূত্রের খবর, এই মুহূর্তে ভারতে অন্তত ১২০ জন আফগান নাগরিক রয়েছেন যাঁরা দেশের কোনও ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন কিংবা মিলিটারি কোর্স করছেন। তাঁরা যেমন ট্রেনিং পাচ্ছেন তা চলবে, কোনও বাধা দেওয়া হবে না। কোর্স সম্পূর্ণ হয়ে গেলে তাঁরা যে কোনও দেশে শরণার্থী হিসেবে আবেদন জানাতে পারবেন। এখনও পর্যন্ত ৯৮টি দেশ জানিয়েছে তারা শরণার্থী হিসেবে আফগান নাগরিকদের জায়গা দেবে। তার মধ্যে যে দেশ পছন্দ সেখানেই চলে যেতে পারবেন ভারতে প্রশিক্ষণরত আফগান নাগরিকরা। আরও পড়ুনঃ 'সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক', আফগান প্রসঙ্গে এখনও অনড় বাইডেন ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির মতো জায়গায় এই মুহূর্তে প্রশিক্ষণরত আফগান নাগরিক রয়েছেন অন্তত ৮০ জন। এছাড়া বিভিন্ন জায়গায় বিশেষ মিলিটারি কোর্স করছেন আরও অন্তত ৪০ জন। প্রয়োজনে তাঁদের আর্থিক সাহায্যও করবে ভারত সরকার। স্বদেশে সংকটের কারণে তাঁরা যাতে ট্রেনিং না থামিয়ে দেন, সে ব্যাপারে আফগান নাগরিকদের উৎসাহ দেওয়া হবে। কোর্স সম্পন্ন হয়ে গেলে এই সমস্ত আফগান নাগরিকরা যেই দেশে যেতে চান, সেখানকার ভিসা পেতে তাঁদের সাহায্য করবে এদেশের সরকার। ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানীতে বসেছে তালিবান। তারপর থেকেই উত্তাল সে দেশের পরিস্থিতি। ভারতে যাঁরা প্রশিক্ষণরত রয়েছেন তাঁদের অনেকের বাড়ির লোকজনই ইতিমধ্যে পছন্দমত দেশে শরণার্থী হিসেবে আবদেন জানিয়েছেন। উল্লেখ্য, যে ৯৮ দেশ ইতিমধ্যে আফগান শরণার্থী গ্রহণে সম্মত হয়েছে সেই তালিকায় ভারত নেই। তবে আফগান নাগরিকরা ভারতে আসতে পারছেন, বাধা দেওয়া হচ্ছে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```