Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকার মাঠে সিগারেট টেনে বিতর্কে শেহজাদ, নিষেধ শুনলেন না কোচেরও

দ্য ওয়াল ব্যুরো: একবার শ্যেন ওয়ার্ন এমনটি করেছিলেন, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। এবার করলেন মহম্মদ শেহজাদ। তিনি মাঠে দাঁড়িয়ে সিগারেট খেয়ে প্রকাশ্যে ধোঁয়া ছাড়লেন। সেই নিয়ে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিতর্ক হয়েছে। শুক্রবার সারাদিন ধরে চলেছে বৃষ্টি, খ

ঢাকার মাঠে সিগারেট টেনে বিতর্কে শেহজাদ, নিষেধ শুনলেন না কোচেরও

শেষ আপডেট: 4 February 2022 17:33

দ্য ওয়াল ব্যুরো: একবার শ্যেন ওয়ার্ন এমনটি করেছিলেন, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। এবার করলেন মহম্মদ শেহজাদ। তিনি মাঠে দাঁড়িয়ে সিগারেট খেয়ে প্রকাশ্যে ধোঁয়া ছাড়লেন। সেই নিয়ে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিতর্ক হয়েছে। শুক্রবার সারাদিন ধরে চলেছে বৃষ্টি, খেলা ছিল বরিশাল ফুরচুন ও সিলেট সানরাইজার্সের মধ্যে বিপিএলের ম্যাচ। বিকেলে বৃষ্টি থামায় দুই দলের কয়েকজন ক্রিকেটারও ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন। এমন সময় সবার চোখ আটকে যায় ব্যাটসম্যান মহম্মদ শেহজাদের দিকে। তিনি প্রকাশ্যে সিগারেট টানছিলেন, সেইসময় শেহজাদের পাশে ছিলেন তাঁর স্বদেশি ক্রিকেটার করিম জানাত ও ফজল হক ফারুকি। শেহজাদের বিষয়টি ঢাকার মিডিয়া ম্যানেজারের চোখে পড়ে। তিনি এগিয়ে গিয়ে বারণ করতেও ওই ক্রিকেটারের কোনও হেলদোল ছিল না। এরপর শেহজাদকে থামাতে এগিয়ে যান ঢাকার কোচ মিজানুর রহমানও। ঢাকার আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল এসে শেহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন। এ সময় মিজানুর ও তামিম মিলে শেহজাদকে ড্রেসিংরুমে নিয়ে যান। বিষয়টি যে শেহজাদের ভাল লাগেনি, সেটি তাঁকে দেখে পরিষ্কার বোঝা গিয়েছে। আফগান ক্রিকেটারের এমন কাণ্ডে সতীর্থরাও অবাক হয়ে গিয়েছেন। বিপিএলের টেকনিক্যাল কমিটির কনভেনর রকিবুল হাসান এক বিবৃতিতে বলেছেন, ‘‘এটি একেবারেই ক্রিকেট আইনের পরিপন্থি, কেউ এই দৃশ্য ভালমতন নেবে না। এটা জানা উচিত ছিল ওই ক্রিকেটারের। আমরা আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেব।’’

```