Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানে তালিবানি শাসন, ভারতে সর্বদল বৈঠক বৃহস্পতিবার

দ্য ওয়াল ব্যুরো : বিভিন্ন দলের সংসদীয় নেতাদের যাতে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়, সেজন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শংকর সোমবার একথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে আফগানিস

আফগানিস্তানে তালিবানি শাসন, ভারতে সর্বদল বৈঠক বৃহস্পতিবার

শেষ আপডেট: 23 August 2021 12:48

দ্য ওয়াল ব্যুরো : বিভিন্ন দলের সংসদীয় নেতাদের যাতে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়, সেজন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শংকর সোমবার একথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। ভারত সরকারকে কাবুল থেকে দৈনিক দু'টি বিমান চালানোর অনুমতি দিয়েছে তালিবান। ভারত সরকার জানিয়েছে, আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখদের সবরকম সাহায্য করা হবে। এছাড়া ভারতের যে বন্ধুরা আফগানিস্তানে রয়েছেন, তাঁদের দিকেও বাড়িয়ে দেওয়া হবে সাহায্যের হাত। জয়শংকর এদিন টুইট করে বলেন, "প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক দলের সংসদীয় নেতাকে যেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এসম্পর্কে পরে বিস্তারিত জানাবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।" প্রহ্লাদ যোশি জানান, ২৬ অগাস্ট বেলা ১১ টায় সর্বদলীয় বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হবে। ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করার পরেই বিমান বন্দরের কাছে ভিড় জমান কয়েক হাজার মানুষ। তাঁরা সকলে বিমানে চড়ে দেশ থেকে পালাতে চাইছিলেন। তখন হুড়োহুড়ির মধ্যে সাত আফগান অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে এই তথ্য। দফতরের মুখপাত্র বলেন, "মৃতদের পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাই।" এর আগে গত শুক্রবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি শিশুকে কাবুল বিমান বন্দরের বাইরে থেকে মার্কিন মেরিন সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে। বিমান বন্দরের পাঁচিলে আছে রেজর ওয়ার। অর্থাৎ তারের সঙ্গে ছোট ছোট ক্ষুর আটকানো আছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক হাতে ধরে শিশুটিকে সেই তারের ওপরে তুলে ধরছেন একজন। শিশুটির ডায়াপার খুলে পড়ছে। তারের ওপার থেকে হাত বাড়িয়ে শিশুটিকে নিচ্ছেন এক মার্কিন সেনা। আমেরিকার নাগরিকদের কাবুল থেকে ফিরিয়ে আনার জন্য বিমান বন্দরে মোতায়েন ছিল ৬ হাজার সেনা। তাদেরই কারও হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ওই শিশুটি ছিল অসুস্থ। তার বাবা-মা তাকে মার্কিন মেরিনের হাতে তুলে দিয়েছে। বিমানবন্দরে নরওয়ে সরকারের একটি অস্থায়ী হাসপাতাল ছিল। সেখানে শিশুটির চিকিৎসা হয়। পরে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, শিশুটির বাবা-মা'র প্রতি সহানুভূতি দেখিয়ে মার্কিন সেনা তার চিকিৎসার ব্যবস্থা করেছিল।

```