Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭ ভারতীয় ইঞ্জিনিয়ার অপহৃত হন আফগানিস্তানে, বছর ঘুরে ৩ জনকে ছাড়ল তালিবান! বদলে মুক্তি ১১ জঙ্গির

দ্য ওয়াল ব্যুরো: তিন জন ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল তালিবান। গত বছরে আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থার সাত জন ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হয়েছিল। তবে তাঁদের কারা অপহরণ করেছে, কোথায় রয়েছেন তাঁরা, কিছুই জানা যায়নি। সে সময়ে কোনও জঙ্গি

৭ ভারতীয় ইঞ্জিনিয়ার অপহৃত হন আফগানিস্তানে, বছর ঘুরে ৩ জনকে ছাড়ল তালিবান! বদলে মুক্তি ১১ জঙ্গির

শেষ আপডেট: 7 October 2019 07:07

দ্য ওয়াল ব্যুরো: তিন জন ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল তালিবান। গত বছরে আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থার সাত জন ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হয়েছিল। তবে তাঁদের কারা অপহরণ করেছে, কোথায় রয়েছেন তাঁরা, কিছুই জানা যায়নি। সে সময়ে কোনও জঙ্গি গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকারও করেনি। চলতি বছরের মার্চ মাসে তালিবান এই অপহরণের দায় স্বীকার করে এক বন্দিকে মুক্তি দেয়। জানায়, তাদের বন্দিদের ফেরত পেলে তবেই বাকি অপহৃত ইঞ্জিনিয়ারদের মুক্তি দেবে তারা। শেষপর্যন্ত দীর্ঘ দিন ধরে আলোচনার পর তার রফাসূত্র অনুযায়ী তালিবানের ১১ জন সদস্যের বিনিময়ে তিন ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল তারা। মার্কিন সংবাদ সংস্থাকে দেওয়া একটি বিবৃতিতে রবিবার এ কথা জানিয়েছে তালিবান নেতারা। তবে আফগান প্রশাসন নাকি মার্কিন সেনা, কাদের তরফে ওই ১১ জন তালিবান সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মুক্তি পাওয়া তালিবানদের মধ্যে রয়েছে শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ। তাদের ছবিও প্রকাশ করেছে তালিবান। যদিও সে ছবির সত্যতা যাচাই করা যায়নি। অন্য দিকে, ভারতের কেন্দ্রীয় সরকারের তরফেও এখনও অপহৃত বন্দিদের মুক্তি নিয়ে কোনও তথ্য সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। গোটা ঘটনাটি এখনও নিশ্চিত নয়।

```