Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এএফসি কাপের সূচী প্রকাশ, যোগ্যতা পেলেই এপ্রিলে ম্যাচ খেলতে হবে রয় কৃষ্ণদের

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে গত মরসুমে রানার্স আপ হওয়ার কারণে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের ম্যাচ খেলতে হবে। ওই ম্যাচ খেলেই যেতে হবে মূল পর্বে। সেই ম্যাচ হবে ১২ এপ্রিল। নেপালের মাচিন্দ্রা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে

এএফসি কাপের সূচী প্রকাশ, যোগ্যতা পেলেই এপ্রিলে ম্যাচ খেলতে হবে রয় কৃষ্ণদের

শেষ আপডেট: 17 January 2022 17:38

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে গত মরসুমে রানার্স আপ হওয়ার কারণে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের ম্যাচ খেলতে হবে। ওই ম্যাচ খেলেই যেতে হবে মূল পর্বে। সেই ম্যাচ হবে ১২ এপ্রিল। নেপালের মাচিন্দ্রা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। জিতলেই সরাসরি পৌঁছে যাবে গ্রুপ রাউন্ডে। জিতলেই গ্রুপ ‘ডি’-তে সাউথ জোনে খেলার ছাড়পত্র পাবে সবুজ মেরুন দল। ওই গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা এফসি। গত আই লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি গ্রুপ রাউন্ডে গোকুলাম। এছাড়া রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। উল্লেখ্য, গত এএফসি কাপের গ্রুপ পর্বেও এই দুই ক্লাবের বিরুদ্ধেই খেলেছিলেন রয় কৃষ্ণরা। https://twitter.com/atkmohunbaganfc/status/1483047569161093120 একই সঙ্গে প্রকাশিত হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ রাউন্ডের ড্র। গত আইএসএলে শীর্ষে শেষ করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মুম্বই সিটি এফসি। গ্রুপ ‘বি’-তে রয়েছে দেস বাকিংহ্যামের দল, আরব আমিরশাহির আল-জাজিরা, সৌদি আরবের আল শাবাব ও ইরাকের এয়ারফোর্স ক্লাব রয়েছে মুম্বই সিটি এফসি-র গ্রুপে।

```