Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

নিয়োগ দুর্নীতি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের অ্যডভোকেট জেনারেলের অনুপস্থিতি নিয়ে এদিন এজলাসে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

শেষ আপডেট: 10 January 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের অ্যডভোকেট জেনারেলের অনুপস্থিতি নিয়ে এদিন এজলাসে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

সূত্রের খবর, এরপরই জানা যায়, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে যাচ্ছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর পরিবর্তে এদিন এজলাসে নিয়োগ মামলার শুনানিতে সওয়াল করতে দেখা যায় আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। 

পরে বিচারপতি সিনহার এজলাসে হাজির হয়ে এজি আদালতকে জানান, "যেহেতু আমি সুজয়কৃষ্ণর হয়ে অন্য মামলায় সওয়াল করেছি, তাই এই মামলায় আমি থাকতে চাইছি না।"

 আইনজীবী মহলের বক্তব্য, নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। হাইকোর্টে তাঁর হয়ে সওয়াল করছেন এজি। এক্ষেত্রে নিয়োগ মামলার শুনানিতেও তিনি থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণেই এমন পদক্ষেপ।

যদিও এব্যাপারে পরে এজির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আদালত সূত্রের খবর, নিয়োগ মামলা বাদে বাকি মামলাগুলিতে তিনি লড়বেন। 

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এই পদের দায়িত্ব নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিশোর দত্ত ছিলেন চতুর্থ অ্যাডভোকেট জেনারেল। বাংলায় পালাবদলের পর তৃণমূল ক্ষমতায় এলে প্রথম এজি হয়েছিলেন অনিন্দ্য মিত্র। তাঁর পর বিমল চট্টোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন।

নিবার্চনোত্তর হিংসা মামলা সহ কিছু মামলায় রাজ্য সরকার ধাক্কা খাওয়ায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাডভোকেট জেনারেল পদ কিশোর দত্তকে সরানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেন আইনজীবী কিশোর দত্ত।


```