Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অগুস্তা চপার কাণ্ডে গ্রেফতার আইনজীবী গৌতম খৈতান

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ রাজ্যের ভোটের মাঝেই ব্রিটিশ দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে দেশে ধরে এনেছিল মোদী সরকার। অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে তদন্ত যে এ বার জোর করদমে হবে সেই ইঙ্গিত তখনই মিলেছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হলো আইন

অগুস্তা চপার কাণ্ডে গ্রেফতার আইনজীবী গৌতম খৈতান

শেষ আপডেট: 26 January 2019 08:08

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ রাজ্যের ভোটের মাঝেই ব্রিটিশ দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে দেশে ধরে এনেছিল মোদী সরকার। অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে তদন্ত যে এ বার জোর করদমে হবে সেই ইঙ্গিত তখনই মিলেছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হলো আইনজীবী গৌতম খৈতানকে। তাঁকে গ্রেফতার করে ইডি। গত সপ্তাহেই খৈতানের দিল্লির অফিসে হানা দিয়েছিলেন আয়কর কর্তারা। চলে ম্যারাথন তল্লাশি। এজেন্সি সূত্রের মতে, ওই তল্লাশির পর বহু বেআইনি সম্পত্তির হদিশ মিলেছিল। এরপরই ব্যাপারটি হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে মন্ত্রীদের জন্য ১২টি ভিভিআইপি চপার কেনার চুক্তি হয়েছিল। অভিযোগ, ৩ হাজার ৬০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে সেখানে। তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত চার জনের নাম রয়েছে চার্জশিটে। গৌতম খৈতান ছাড়াও বাকিরা হলেন, প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগি, তাঁর আত্মীয় আওঞ্জীব ত্যাগী এবং এবং তখনকার বায়ুসেনার আরও এক উচ্চপদস্থ কর্তা জেএস গুজরাল।

```