নওয়াজ শরিফের সাত বছরের জেল, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: ফের জেলে শরিফ। আরও একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। অল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফ। অন্যদিক
শেষ আপডেট: 24 December 2018 11:48
দ্য ওয়াল ব্যুরো: ফের জেলে শরিফ। আরও একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। অল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফ। অন্যদিকে, ফ্ল্যাগশিপ ইনভেসমেন্ট মামলায় তাঁকে ছাড় দিল আদালত।
এতদিন জামিনে মুক্ত ছিলেন শরিফ। সোমবার ছিল তাঁর বিরুদ্ধে চলা দুটি মামলার রায় ঘোষণা , তাই রবিবারই লাহোর থেকে ইসলামাবাদে আসেন শরিফ। ২০১৭ সালে ৮ সেপ্টেম্বর পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো বা ন্যাব শরিফকে তিনটে মামলায় অভিযুক্ত করে। এর মধ্যে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় প্রথমেই দোষী সাব্যস্ত হয়েছিলেন শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম। শরিফকে ১১ বছরের ও মরিয়মকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। অভিযোগ ছিল, লন্ডনের অভিজাত অ্যাভেনফিল্ড হাউসে যে চারটি ফ্ল্যাট রয়েছে নওয়াজ শরিফ ও মরিয়ামের নামে, সেগুলির দাম তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন।
৫ ফুট ৭ ইঞ্চি লম্বা চুল! গিনেস বুকে নাম তুললেন বাস্তবের ‘রাপুঞ্জেল’
জানা যাচ্ছে, অল আজিজিয়া স্টিল মিল মামলায় কয়েক কোটি টাকার কারচুপির অভিযোগ নওয়াজের বিরুদ্ধে। সেই টাকাই লন্ডনে ফ্ল্যাট কিনতে বিনিয়োগ করেছেন শরিফ ও মরিয়ম। গত সপ্তাহে এই দুর্নীতি মামলার রায় স্থগিত রাখে বিচারপতি মহম্মদ আরশাদ মালিক৷ সোমবারের মধ্যে এই দুটি মামলার রায় দিতেই হত আদালতকে। সেই মতোই আজ একটি মামলায় নির্দোষ ও অন্য মামলায় দোষী সাব্যস্ত হলেন শরিফ।
নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে চলা একাধিক মামলার নিষ্পত্তি ছয় মাসের মধ্যে করতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রথম মামলায় দোষীসাব্যস্ত হয়ে চলতি বছরের ১৪ জুলাই গ্রেফতার হন নওয়াজ-মরিয়ম। তার ছয় মাসের মধ্যে আরও দুটি মামলার নিষ্পত্তি হল। সাজা শোনার পর আদালতের কাছে শরিফের আবেদন ছিল, তাঁকে যেন ইসলামাবাদের কোট লোকপথ জেলে রাখা হয়। শরিফের আবেদন মঞ্জুর করেছে আদালত।
নজরদারির গিলোটিনে বাক-স্বাধীনতা, প্রশ্ন করবেন না!