
শেষ আপডেট: 24 March 2023 11:30
দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার খেলাগুলিতে অংশ নিতে অনেকেই ভালবাসেন। তবে বাঞ্জি জাম্পিংএর (bungee jumping) মতো দুঃসাহসিক খেলায় অংশ নেওয়ার সময় যদি আচমকা দড়ি ছিঁড়ে যায়, তবে তার ভয়াবহতা কল্পনাতীত। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে তাইল্যান্ডের পাটায়ায় এক পর্যটকের (tourist) সঙ্গে।
বাঞ্জি জাম্পিং করার সময়েই একেবারে শেষ মুহূর্তে দড়িটি ছিঁড়ে যায়। জলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পর্যটক। তবে পায়ে গুরুতর আঘাত লেগেছে তাঁর।
ওই পর্যটক তাঁর বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন পাটায়ায়। সেখানেই বহুদিনের স্বপ্ন পূরণ করতে বাঞ্জি জাম্পিংয়ে অংশ নেন তিনি। আচমকাই তিনি বুঝতে পারেন যে তাঁর পায়ে বাঁধা দড়িটি ছিঁড়ে গিয়েছে। এরপরই তিনি জলে পড়ে যান । তবে সাঁতার কেটে শেষমেষ প্রাণে বাঁচেন ওই পর্যটক।
যে সংস্থা এই খেলাগুলি আয়োজন করে পর্যটকদের জন্য, তাঁরা ওই পর্যটককে বাঞ্জি জাম্পিঙয়ের খরচ ফেরত দিয়েছেন । পাশাপাশি, ক্ষতিপূরণ হিসেবেও অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে তাঁকে। তবে, এই ধরণের ঘটনা এই প্রথমবার ঘটল এমনই দাবি কর্তৃপক্ষের।
মহাকাশেই পালন রমজান মাস! সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশচারীর অভিনব উদযাপন