Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদ্রা-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত ট্রেন চলাচল

গত জুন মাসে আগরতলা থেকে শিয়ালদহে আসার পথে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জনের মৃত্য়ু হয়।

আদ্রা-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত ট্রেন চলাচল

বেলাইন মালগাড়ি

শেষ আপডেট: 22 November 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: ঘটনা যেন থামছেই না। ট্রেন বেলাইনের খবরের মধ্যেই এবার বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালাগাড়ি। জানা গিয়েছে, রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, কী কারণে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত ট্রেন চলাচল। ফলে ভোগান্তির মুখে যাত্রীরাও। আদ্রা-গড়বেতার কাছে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ইতিমধ্যেই। 

চলতি মাসেই অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে রক্ষা পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকে পড়ে।

দক্ষিণ-পূর্ব রেল জানায়, ৯ নভেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকছিল ২২৮৫০ ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয়ে যায় যাত্রীদের ২টি কামরা-সহ ৫টি কোচ।                                                          

করমণ্ডল এক্সপ্রেস, দিল্লি-কামাখ্যা, হাওড়া-মুম্বই মেল-এর পর এবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় যাত্রী সুরক্ষা নিয়ে ওঠা প্রশ্ন থামছেই না।

গত জুন মাসে আগরতলা থেকে শিয়ালদহে আসার পথে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জনের মৃত্য়ু হয়।


```