Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগী আদিত্যনাথকে বিদ্রুপ করে ছড়া তাঁরই দলের বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো : মোদী নাম সে পা গয়ে রাজ / কর না সকে জনতা মন কাজ...। ফেসবুকে চার লাইনের ছড়া। এমন লিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরই দলের বিধায়ক শ্যাম প্রকাশ। গতকাল কৈরানার উপনির্বাচনে বিজেপি

যোগী আদিত্যনাথকে বিদ্রুপ করে ছড়া তাঁরই দলের বিধায়কের

শেষ আপডেট: 1 June 2018 09:29

দ্য ওয়াল ব্যুরো : মোদী নাম সে পা গয়ে রাজ / কর না সকে জনতা মন কাজ...। ফেসবুকে চার লাইনের ছড়া। এমন লিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরই দলের বিধায়ক শ্যাম প্রকাশ। গতকাল কৈরানার উপনির্বাচনে বিজেপির পরাজয় হতেই তিনি সরব হয়েছেন নিজেরই দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ভর করে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যে সব গোলমাল করে ফেলেছেন। কীভাবে গোলমাল করেছেন? শ্যাম প্রকাশের দাবি, সর্বত্র দুর্নীতি বাড়ছে। যাঁরা একসময় বিজেপিকে সমর্থন করতেন এখন তাঁরা মত বদলেছেন। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে চারটি উপনির্বাচনে হেরেছে বিজেপি। তার মধ্যে রয়েছে গোরখপুর ও ফুলপুর। গোরখপুর যোগী আদিত্যনাথের ও ফুলপুর উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সবশেষে কৈরানার উপনির্বাচনে লজ্জাজনক পরাজয় হয়েছে সদ্য। যোগী আদিত্যনাথ যাতে এইসব পরাজয় থেকে শিক্ষা নেন, সেজন্য শ্যাম প্রকাশ ছড়ায় লিখেছেন, সমঝদার কে হ্যায় ইয়ে ইশারা / আগে হ্যায় অধিকার তুমারা। ... ।

```