Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলির দাগ আছে বুকে, অনেক লড়াই করেছি, তবু বলব বামেদের ব্রিগেড সফল হোক: অধীর

এপ্রিলের রোদের তেজের কথা ভেবেই এদিন বেলা ৩টেয় ব্রিগেডের সভা শুরু করবে বামেরা। বক্তা ছ’জন। যাঁদের মধ্যে একমাত্র হেভিওয়েট রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

গুলির দাগ আছে বুকে, অনেক লড়াই করেছি, তবু বলব বামেদের ব্রিগেড সফল হোক: অধীর

অধীররঞ্জন চৌধুরী

শেষ আপডেট: 20 April 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি— এই চার গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড সমাবেশ বামেদের (CPIM)। আর এই সমাবেশ সর্বান্তকরণের ইচ্ছা প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বললেন, 'ভারতবর্ষে বামেরা ধর্মনিরপেক্ষ শক্তি। এমন পরিস্থিতিতে ওদের ব্রিগেড সমাবেশ (Brigade 2025) সফল হোক।'

বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপট দেখলেও দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনও ব্যাপার নেই। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপামাত্রা। বৈশাখের তপ্ত দুপুরে কলকাতা যখন গরমে কাতর, তখনই বামপন্থী শ্রমিক-কৃষক-খেতমজুর ও বস্তি সংগঠন ডাক দিয়েছে 'বিগেড চলো'।

আর এই ব্রিগেড সফল করতে রোববার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, "ওদের সঙ্গে রাজনৈতিক ও মতাদর্শের দিক থেকে অনেক বিরোধ থাকতে পারে। বামেদের বিরুদ্ধে লড়াই করেছি। এখনও বুকে গুলির দাগ আছে। জেল খেটেছি। কিন্তু এটাও বলতে হবে, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমি চাইব এই সমাবেশ সফল হোক।"

এপ্রিলের রোদের তেজের কথা ভেবেই এদিন বেলা ৩টেয় ব্রিগেডের সভা শুরু করবে বামেরা। বক্তা ছ’জন। যাঁদের মধ্যে একমাত্র হেভিওয়েট রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়া তালিকায় আছেন কৃষকসভার অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহুরা। 


```