Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাইপাসে অধীরের স্টান্ট, হেলমেট ছাড়াই বুলেট চালালেন সাংসদ

বাইপাসে অধীরের স্টান্ট, হেলমেট ছাড়াই বুলেট চালালেন সাংসদ

শেষ আপডেট: 15 October 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পরনে অরেঞ্জ শার্ট, ব্ল্যাক প্যান্ট। বহরমপুরের বাইপাসে এই পোশাকে হেলমেট ছাড়াই বুলেট ছোটাচ্ছেন কংগ্রেসে নেতা অধীর চৌধুরী! হ্যান্ডেল ছেড়ে হাত জোড় করে দেখালেন স্টান্টও। রবিবার ছুটির দিনে একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল অধীরবাবুকে। 

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, বহরমপুর বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তার তৈরি করা হোক। যানজটের জেরে প্রায়ই দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সেই দাবি পূরণ হল রবিবার। বহরমপুর বাইপাস বা এই বিকল্প রাস্তার উদ্বোধন করেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। পুজোর আগে এই রাস্তা খুলে যাওয়ায় খুশি জেলাবাসীও। 

এদিন সকালে অধীর চৌধুরী এই বাইপাসের রাস্তা উদ্বোধন করার পরেই। নিজেই বুলেট চালান ওই রাস্তায়। কর্মীরাও তাঁর সঙ্গেই ছিলেন। অধীরবাবুকে বুলেট ছোটাতে দেখে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যান। অনেকে আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। অধীরবাবুর মাথায় হেলমেট না থাকায়, বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, নেতার মাথায় হেলমেট না থাকলে পথ নিরাপত্তার বিষয়ে সাধারণের কাছে ভুল বার্তা যেতে পারে। 

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভাগীরথী নদীর ওপর ৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার কিছুটা কাজ অসম্পূর্ণ রয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই রাস্তা চালু হলে নানাভাবে উপকৃত হবেন  মুর্শিদাবাদ জেলার মানুষ। দূরপাল্লার যাত্রীদের জন্য গন্তব্যস্থলের দূরত্ব অনেকটাই কমবে। বহরমপুর শহরের মধ্য দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট কমবে অনেকটাই। অন্যদিকে বহরমপুরে ভাগীরথী নদীর উপর দ্বিতীয় সেতু হওয়ায় পুরনো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর চাপ কমবে।


```