Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেরেকের কাছে ক্ষমা চাইলেন অধীর, ‘অজান্তে’ ওকথা মুখ থেকে বেরিয়ে গেছে

ডেরেক সম্প্রতি বলেছেন, বাংলায় ইন্ডিয়া জোট যে ঠিকমতো আকার নিতে পারছে না তার জন্যই তিন কারণ দায়ী—অধীর চৌধুরী, অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী। 

ডেরেকের কাছে ক্ষমা চাইলেন অধীর, ‘অজান্তে’ ওকথা মুখ থেকে বেরিয়ে গেছে

শেষ আপডেট: 26 January 2024 20:44

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে তাঁরা পরস্পরের প্রতিপক্ষ। রাজনৈতিক ভাবে কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। সে ব্যতিরেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন বরাবরই ঘরোয়া আলোচনায় সম্ভ্রম দেখিয়েছেন। একই সংসদীয় স্থায়ী কমিটিতে দীর্ঘদিন সদস্য ছিলেন ডেরেক ও অধীর। ডেরেক বলতেন, প্রতিটি বৈঠকে অধীর খুবই প্রস্তুতি নিয়ে পড়াশুনা করে আসতেন। এ ব্যাপারে তাঁর অধ্যবসয় অতুলনীয়। 

এহেন ডেরেক সম্প্রতি বলেছেন, বাংলায় ইন্ডিয়া জোট যে ঠিকমতো আকার নিতে পারছে না তার জন্যই তিন কারণ দায়ী—অধীর চৌধুরী, অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী। 

এ ব্যাপারে সাংবাদিকরা অধীর চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলেন তিনি বলেছেন, “ডেরেক একজন বিদেশি। উনি সব জানেন। ওনাকেই জিজ্ঞেস করুন।”

এদিন সে ব্যাপারেই টুইট করে ক্ষমা চেয়েছেন অধীর। তিনি টুইটে লিখেছেন, আমি ডেরেকের কাছে দুঃখ প্রকাশ করেছি। অসাবধানতাবশত (বা অজান্তে) ওঁকে বিদেশি বলে ফেলেছি।

ডেরেকের জন্ম কলকাতাতেই। তবে তাঁদের পরিবার আসলে আইরিশ বংশোদ্ভূত। ১৮৬০ সালে এক আইরিশ সৈনিক কলকাতায় এসেছিলেন। তাঁর পরবর্তী প্রজন্ম বাঙালিকে বিয়ে করেন। ডেরেকের দাদু আমোস ও ব্রায়েন প্রথম কোনও খ্রীষ্টান ছিলেন ছিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।


```