Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের ৪৮ ঘণ্টা আগে বহরমপুরে সমাবেশের ডাক অধীরের

৫ মে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পৌঁছেই সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি।

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের ৪৮ ঘণ্টা আগে বহরমপুরে সমাবেশের ডাক অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী।

শেষ আপডেট: 2 May 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: ৫ মে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পৌঁছে সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি। হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলতে পারেন স্থানীয়দের সঙ্গেও। সেই সঙ্গে তুলে দেবেন আর্থিক সাহায্য।

মুখ্যমন্ত্রীর এই সফরের ৪৮ ঘণ্টা আগে জেলার সদর শহর বহরমপুরে বড় সমাবেশের ডাক দিল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক বৈঠক থেকে একথা জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়েও কটাক্ষ করেছেন অধীর।

তিনি বলেন, "যখন মুর্শিদাবাদে হিংসার পরিস্থিতি তৈরি হল, হাহাকার হল, তখন দিদি ভ্রমণে ব্যস্ত ছিলেন। এখন পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন দিদি জেলা ভ্রমণে আসছেন! তাই এলাকার মানুষ জানে, বিপদের সময় দিদির দেখা পাওয়া যায় না!" 

একই সঙ্গে অধীর বলেন, "দুটো পুলিশ অফিসারকে সরিয়ে লোকের চোখে ধুলো দেওয়া আমরা মানব না, কেন পুলিশের এই ব্যর্থতা, নাকি পুলিশকে এটা করতে বাধ্য করা হয়েছে, সেটা আমরা সকলে জানতে চায়। একই সঙ্গে দোষীদের শাস্তি এবং আক্রান্তদের যথাযথ  ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।"

ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে সম্প্রতি মুর্শিদাবাদের একাংশে হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। তিনজনের মৃত্যু হয়। বহু মানুষের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছিল। এরই প্রতিবাদে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, রাজ্যের চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ন্যায়ের দাবিতে এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং মৈত্রী-সম্প্রীতির পক্ষে বার্তা দিতে শনিবার দুপুর ২টোয় বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে সমাবেশের ডাক দিয়েছেন অধীর।

তাঁর কথায়, "গাড়ি ভাড়া দেওয়া বা বিরিয়ানি খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। তাই জেলার সম্প্রীতি রক্ষার স্বার্থে সর্বস্তরের মানুষকে এই সমাবেশে আহ্বান জানানো হয়েছে।"

সূত্রের খবর, জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। তার আগে কংগ্রেসের তরফে সমাবেশের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তবে অধীর বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই সম্প্রীতির সভা ডাকা হয়েছে।


```